নেতৃত্বে বদল এনেও ভাগ্য বদলাতে পারল না পাকিস্তান

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম

বছরের শুরুতেই একবার অস্ট্রেলিয়া ঘুরে গেছে পাকিস্তান। ফলটা প্রত্যাশিত ছিল না। টেস্টে তো দুই যুগ ধরেই হোয়াইটওয়াশ হচ্ছে, তাই শান মাসুদদের আরেকবার সব ম্যাচ হারা নতুন কোনো চমক জাগায়নি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক বানিয়ে পাঠানো সে সিরিজে চরম ধরাশায়ী হয় পাকিস্তান।

সে সিরিজের ফল দেখে আফ্রিদির অধিনায়কত্ব কেড়ে বাবর আজমের নেতৃত্বেই বিশ্বকাপে পাঠানো হয়। আরেকটি অস্ট্রেলিয়া সফর আসতে না আসতেই সাদা বলে বছরের তৃতীয় অধিনায়ক পেয়ে গেছে পাকিস্তান। কিন্তু অধিনায়ক বদলেও ভাগ্য বদলাতে পারেনি পাকিস্তান। অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ২ উইকেটে হেরে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

অস্ট্রেলিয়াকে কিন্তু বাগে পেয়ে গিয়েছিল পাকিস্তান। ১৫৫ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল স্বাগতিকদের। মূল সব ব্যাটসম্যান বিদায় নিলেও একপ্রান্তে প্যাট কামিন্স রয়ে গিয়েছিলেন। এবং ব্যাট হাতে বরাবরই দলের বিপদে সেরাটা দিতে জানেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। আজও ব্যতিক্রম হয়নি। ৩১ বলে ৩২ রানের ইনিংসে আজও হাসি নিয়ে ফিরেছেন এই ফাস্ট বোলার।

শেষদিকের এই নাটকীয়তা বাদ দিলে পাকিস্তানের আজকের হার নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই। অস্ট্রেলিয়ান গ্রীষ্মের শুরু, উইকেট এখনো তাজা। মেলবোর্নে টস জিতে তাই ফিল্ডিং নিয়েছেন কামিন্স। তৃতীয় ওভারে দলকে তিন রানে রেখে সায়েম আইয়ুব আউট হয়ে যান। সব ব্যাটসম্যান যখন মেলবোর্নের উইকেটে কাবু, এর মাঝে শুধু বাবরকেই একটু স্বচ্ছন্দ মনে হচ্ছিল। 

কিন্তু ১৮তম ওভারে ৪৪ বলে ৩৭ রান করা বাবর বোল্ড হন অ্যাডাম জাম্পাকে কাট করতে গিয়ে। পাকিস্তানের রান তখনো মাত্র ৬৩, দলের বাকিরা কত ধীর গতিতে রান করছিলেন, এতেই স্পষ্ট। নতুন অধিনায়ক কামরান গুলামকে নিয়ে একটু থিতু হওয়ার আশা করছিলেন। কিন্তু পরের ওভারেই প্যাট কামিন্সের স্বপ্নের এক বাউন্সারে কাবু হয়ে ফিরে গেলেন গুলাম।

নতুন সহঅধিনায়ক সালমান আগা ফিরেছেন ২৭তম ওভারে। পাকিস্তানের রান তখন সবে এক শ পেরিয়েছে। রিজওয়ানও (৪৪) ফিরে গেলেন দলকে ১১৭ রানে রেখে। ইরফান খান (২২) ও শাহিন শাহ আফ্রিদি (১৯ বলে ২৪) দলকে দেড় শর কাছাকাছি নিয়ে যান। বাকিটা নাসিম শাহই করেছেন। এক চার ও চার ছক্কায় ৪০ রানে পাকিস্তানকে দুই শ পার করান নাসিম।

২০৪ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। ম্যাথু শর্ট ও জেক ফ্রেজার-ম্যাকগার্ক ৪ ওভারের মধ্যেই আউট। কিন্তু স্টিভ স্মিথ ও জশ ইংলিশ সে ধাক্কাকে পাত্তাই দেননি। দুজনে মাত্র ৭৫ বলেই ৮৫ রান তুলে ফেলেন। 

১৭তম ওভারে স্মিথ যখন ৪৪ রানে আউট হচ্ছেন, তখনো বোঝা যায়নি কত বড় নাটক অপেক্ষা করছে। ২০তম ওভারে ৪৯ রানে ফেরেন ৪ চার ও ৩ ছক্কা মারা ইংলিশ। অস্ট্রেলিয়ার রান তখন ১৩৯।

স্কোরবোর্ডে রানে কোনো পরিবর্তন আসার আগেই টানা দুই বলে মারনাস লাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েল ফিরে যান হারিস রউফের বলে। একটু পর অ্যারন হার্ডি যখন ফিরলেন, অস্ট্রেলিয়ার ইনিংসের বয়স মাত্র ২৫ ওভার, কিন্তু ৭ উইকেট পরে গেছে। বাকি ২৫ ওভারে ৪৯ রান নেওয়া হবে কিনা, এ নিয়ে সন্দেহ জেগেছিল। কিন্তু কামিন্স প্রথমে শন অ্যাবটকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন। অ্যাবট রানআউট হলে স্টার্ককে নিয়ে বাকি রানটা তুলে ফেলেন ৪ ওভারের মধ্যেই। এর মধ্যেই বল করতে এসে চোটে পড়েছেন নাসিম।  

 

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর