ভারতের সান্ত্বনা, দুই দিনে টেস্ট হারেনি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পিএম

অ্যাডিলেড টেস্টের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, সেটা গতকাল দ্বিতীয় দিন শেষেই টের পাওয়া যাচ্ছিল। প্রথম ইনিংসে ভারতের ১৮০ রানের বিপরীতে অস্ট্রেলিয়া তোলে ৩৩৭ রান। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৫ উইকেটে ১২৮ রানে দ্বিতীয় দিন শেষ করে ভারত।

হাতে থাকা ৫ উইকেট নিয়ে আজ মোটে ১২.৫ ওভার টিকতে পেরেছে ভারত। আজ আর ৪৭ রান যোগ করতেই সবগুলো উইকেট হারিয়েছে সফরকারীরা। তাতে জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় মোটে ১৯ রান। মাত্র ১৪ মিনিটে ২০ বলের মধ্যে ১০ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া।

একইসঙ্গে টেস্টের আড়াই দিনের বেশি বাকি থাকতেই সিরিজে সমতা (১-১) ফেরাল স্বাগতিকরা। এ নিয়ে গোলাপি বলের ডে-নাইট টেস্টে খেলা ১৩ টেস্টের ১২টিতেই শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া। অন্যদিকে অধিনায়ক হিসেবে টানা চার টেস্ট হার দেখলেন রোহিত শর্মা।

২৯ রানে পিছিয়ে থেকে দিন শুরু ভারত আজ প্রথম ওভারেই ঋষভ পন্তকে হারায়। দিনের প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতে মিচেল স্টার্কের বলে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দেন পন্ত। আগের দিনের ২৮ রানের সঙ্গে আজ কোনো রান যোগ করার আগেই বিদায় নিয়েছেন ভারতীয় উইকেটকিপার।

এরপর নিতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে ব্যবধান কমানোর চেষ্টা চালাতে থাকেন রবিচন্দ্রন অশ্বিন। দুজনের সপ্তম উইকেট জুটিতে ভারতের স্কোরবোর্ডে যোগ হয় ২০ রান।

দলকে ১৪৮ রানে রেখে প্যাট কামিন্সের বাউন্সারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন অশ্বিন (৭)। ৫ রানের ব্যবধানে কামিন্সের শিকার হয়ে ফেরত যান হারশিত রানাও (০)। অস্ট্রেলিয়া অধিনায়কের বাউন্সার বুঝতেই পারেননি রানা। বিভ্রান্ত হয়ে ক্যাচ দেন উসমান খাজার হাতে।

১৫৩ রানে ৮ উইকেট নেই ভারতের। সফরকারীরা তখনো পিছিয়ে ২ রানে। উইকেটে নিতিশ রেড্ডি ছিলেন বলে হয়তো কিছুটা স্বপ্ন দেখছিলেন ভারতীয় সমর্থকেরা। কিন্তু দলের লিড ৯ রান হতেই কামিন্সের আরেক বাউন্সারে পরাস্ত হন নিতিশ। ৪৭ বলে ৪২ রানের ইনিংস খেলে ক্যাচ তুলে দেন ম্যাকসুয়েনির হাতে। এতে ইনিংসে ৫ উইকেট হয়ে যায় কামিন্সের।

এরপর দিনের ১৩তম ওভারে সিরাজকে আউট করে ভারতকে ১৭৫ রানে থামান স্কট বোল্যান্ড। তাতে জয়ের জন্য মোটে ১৯ রান দরকার হয় অস্ট্রেলিয়ার। ম্যাকসুয়েনি (১০) ও উসমান খাজা (৯) জয় পাওয়ার আগে অস্ট্রেলিয়ার কোনো উইকেট পড়তে দেননি।

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর