ক্যারিবিয়ানে উড়ল বিজয় নিশান, বাংলাদেশকে জেতালেন মেহেদী-হাসান

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ এএম

বাংলাদেশ ইনিংসের বড় একটা সময় জুড়ে হতাশা ঘিরে ধরেছিল। শামিমের ঝড় শেষ ৫ ওভারে ৫১ রান এনে দিলে ১৪৭ রানের সংগ্রহ পায় সফরকারীরা। তখন কিছুটা আশা জেগে ওঠে। কিংসটাউনের সেন্ট ভিনসেন্টে যে এত রান তাড়া করে জয়ের রেকর্ড মাত্র একটি!

এই রান তাড়া করতে গিয়ে বিশাল ব্যবধানে হারার উপক্রম হয়েছিল উইন্ডিজের। রোভমান পাওয়েল একাই ম্যাচ বদলে দিতে চেষ্টা করেছিলেন। কিন্তু হাসান মাহমুদের দুর্দান্ত শেষ ওভার ৭ রানের জয় এনে দিয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ওভারে হাসান মাহমুদ দিয়েছেন মাত্র এক রান। তাসকিন আহমেদ এসেই নিয়ে নিয়েছেন ব্র্যান্ডন কিংয়ের উইকেট। সে ওভারে এসেছে মাত্র ১ রান। শেখ মেহেদী হাসানের পরের ওভারেও মাত্র ১ রানের বিনিময়ে এসেছে ১ উইকেট।

৩ ওভার শেষে ৩ রান উইন্ডিজের। এমন অবস্থায় তানজিম হাসান সাকিব এসে দিয়েছেন ২৫ রান! ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে যেতে পারত। কিন্তু মেহেদী আবার এসে জনসন চার্লসকে ফিরিয়ে দিলেন। ১২ বলে ২০ রান করে বিদায় চার্লসের। তখন কে বুঝতে পেরেছিল তাঁকে পেরোতেই কষ্ট হয়ে যাবে বাকিদের!

সপ্তম ওভারে আন্দ্রে ফ্লেচারকে শূন্য হাতে ফিরিয়েছেন মেহেদী, ২ বল পর তাঁকে রিভার্স করতে গিয়ে আউট রোস্টন চেজ। সপ্তম ওভারে ৩৮ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিক দল। ১০ ওভারে ৫৭ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। মেহেদী ১৩ রানে পেয়েছেন ৪ উইকেট।

শেষ ১০ ওভারে ৯১ রান দরকার ছিল উইন্ডিজের। তানজিম তাঁর দ্বিতীয় ওভার করতে এসে মাত্র ২ রান দিয়েছেন এবং ফিরিয়েছেন গুড়াকেশ মোতিকে। পরের ওভারে আকিল হোসেনও বিদায় নিলে বাংলাদেশের জয়ের অপেক্ষা নেমে আসে ৩ উইকেটে। উইন্ডিজ তখনো লক্ষ্য থেকে ৮৭ রান দূরে।

কিন্তু রোভমান পাওয়েল তখনো ছিলেন, আর মাত্রই নেমেছেন রোমারিও শেপার্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ফিফটি না থাকলেও ১৪৩ স্ট্রাইকরেটে নিয়মিত ম্যাচ বদলে দেওয়া ক্যামিও খেলতে পারেন তিনি।

১৩তম ওভারে হাসান মাহমুদের বলে একটি চার মেরে ইঙ্গিত দিয়ে রাখলেন পাওয়েল। রিশাদ হোসেনের পরের ওভারে পাওয়েল ও শেপার্ড ৩ চারে তুলে নিলেন ১৫ রান। তবে পাওয়েল যেন নিজের সেরাটা তাসকিনের জন্য জমিয়ে রেখেছিলেন। সে ওভার শুরু হলো ডিপ কাভারে ছক্কা দিয়ে, শেষ হলো একদম তাসকিনের মাথার ওপর দিয়ে ছকায়। মাঝে আরেক ছক্কায় এসেছে ২৩ রান।

১৬তম ওভারের শুরুটা ভালো করেছিলেন তানজিম। প্রথম তিন বলে দিয়েছেন মাত্র ২ রান। চতুর্থ বলে ওয়াইড দিলেন, পরের বলটা মিস হিট। কিন্তু উইকেটকিপারের মাথার ওপর দিয়ে চার হয়ে গেল। পরের বলে আবার চার। ওভার থেকে এল ১২ রান। শেষ ৪ ওভারে দরকার ছিল ২৮। রিশাদকে শেপার্ড এক ছক্কা মারলেও এসেছে ৮ রান।

১৭তম ওভারের প্রথম বলেই ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন রোমারিও শেপার্ড (২২)। তাসকিনের ওভার থেকে ২ রান আসায় শেষ ২ ওভারে ১৮ রান দরকার ছিল উইন্ডিজের।  প্রথমে বলে স্ট্রাইক বদলেছেন পাওয়েল। পরের বলটা আলজারি জোসেফের ব্যাটের কানা ছুঁয়ে গেল, কিন্তু স্লিপ না থাকায় চার। পরের চার বলে মাত্র ৩ রান, সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ বলে রান নিয়ে স্ট্রাইকে চলে গেলেন জোসেফ। ডাগ আউটে কোচ ড্যারেন স্যামি ও রেইফারের বিরক্তি ছিল দেখার মতো।

কিন্তু বাংলাদেশের ফিল্ড সেটআপের বোকামি কাজে লাগিয়ে প্রথম বলেই স্ট্রাইক বদলে ফেললেন জোসেফ। ৫ বলে ৯ রানের দায়িত্ব পেলেন পাওয়েল। হাসানের পরের বল ডট। পরের বলটি ওয়াইডেরও বাইরে ছিল, সেটাই মারতে গিয়ে লিটনের হতে ক্যাচ দিলেন ৩৫ বলে ৬০ রান করা পাওয়েল।

লিটনের ভুলে পরের বলে বাই রান এল ১টি। কিন্তু পরের বলে জোসেফের স্টাম্প ভেঙে দিয়ে ঝামেলা মেটালেন হাসান মাহমুদ।  

বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
তা মিরাজের পর ওয়ানডের নতুন অধিনায়ক হবেন কে? বিসিবি সূত্র জানা গেছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে নেতৃত্বভার দিতে চায় বিসিবি। অন্যদিকে টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন নাজমুল...
তা গ্রিভস কী করেছেন? টানা ৫ ওভারে মেডেন ও উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। টেস্টের পরিসংখ্যানের হিসাব রাখার পর থেকে গ্রিভসই প্রথম বোলার, টানা ৫ ওভারে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিটি ওভার মেডেন করার...
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর