এবার আর মাশরাফি শুধু দাঁড়িয়ে থাকলেই চলছে না সিলেটের

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম

বিপিএলে মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক গত বিপিএলে সিলেটের হয়ে শতভাগ ফিট না হয়েও মাঠে নেমেছিলেন। বোলিং করতে পারছিলেন না অধিকাংশ ম্যাচে, পারছিলেন না ঠিকভাবে ফিল্ডিং করতে।

তবু সিলেট স্ট্রাইকার্সের মালিকপক্ষ জানিয়েছিল মাশরাফি দাঁড়িয়ে থাকলেই চলবে, তাঁর উপস্থিতিই যথেষ্ট। তবে এবারের বিপিএলে শুধু দাঁড়িয়ে থাকা মাশরাফির ওপর ভরসা রাখতে পারছে না সিলেট।

২০২৫ বিপিএল শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। দুদিন আগেও মাশরাফি এবার বিপিএলে খেলবেন কিনা তা শতভাগ নিশ্চিত করতে পারছে না সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশের সফলতম এই অধিনায়ককে বিপিএলে এবার কবে দেখা যেতে পারে নাকি তাঁকে ছাড়াই নামছে দলটি, এসব কিছুর ব্যাপারে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন।

বিপিএলের জন্য আপাতত মাশরাফি ফিট নন বলে জানিয়েছেন সিলেট কোচ। তবু সরাসরি মাশরাফির বিপিএল খেলার বিষয়টি একেবারে উড়িয়ে দেননি। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক এই অধিনায়ক এখন তাঁদের দলে আছে জানিয়ে ইমন বলেন, ‘সে এখনও আমাদের স্কোয়াডে আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে (তার খেলার বিষয়), ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।’ 

মাশরাফির ফিটনেস নিয়ে কথা হচ্ছে জানিয়ে সিলেট কোচের ভাষ্য, ‘কথাবার্তা চলতেছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে সব। তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।’

তবে মাশরাফির বিকল্প নিয়েও ভাবতে শুরু করেছে সিলেট। এই ব্যাপারে কোচ ইমন বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনব না মাশরাফিকে। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না, তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকব।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
এর আগেও দুবার মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডাব্লিউসিএল)। অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে থাকে। টুর্নামেন্টের...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর