যাঁর নামে পুরস্কার, তাঁকেই ডাকা হলো না মঞ্চে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম

ভারত আর অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ তো নয়, যেন টুইস্ট আর মসলায় পূর্ণ এক সিনেমা হলো! পাঁচ টেস্টের সিরিজটা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ৩-১ ব্যবধানের জয় দিয়ে আজ শেষ হয়েছে। কিন্তু সিরিজ শেষ হলেও সেটিকে ঘিরে নাটক আর বিতর্কের কি শেষ হলো? শেষবেলায়ও যে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক ভুল বিতর্ক ছড়িয়ে গেল।

সিডনিতে আজ ভারতকে ৬ উইকেটে হারিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে এরপর পুরস্কার বিতরণী মঞ্চে সিএ-র এক সিদ্ধান্ত নিয়ে জেগেছে বিতর্ক। যে দুজনের নামে এই সিরিজের নামকরণ, তাঁদের মধ্যে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালান বোর্ডারকে পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়েছে, কিন্তু ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারকে ডাকা হয়নি। অথচ গাভাস্কার মাঠেই ছিলেন, এই সিরিজে ধারাভাষ্যও দিয়েছেন তিনি!

এ নিয়ে গাভাস্কার নিজের হতাশা জানিয়েছেন সংবাদমাধ্যমে। আর সিএ পরে এর ব্যাখ্যায় দুজনকে ডাকা হলে ভালো হতো জানিয়ে বলেছে, ভারত ম্যাচটা জিতলে তখন গাভাস্কারকেও ডাকা হতো মঞ্চে।

পুরস্কার বিতরণী মঞ্চে বোর্ডার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দেন। গাভাস্কারকে তখন দেখা যায়, তিনি সীমানাদড়ির পাশে দাঁড়িয়ে আছেন। এ নিয়ে ম্যাচের কয়েক ঘণ্টা পর ক্রিকবাজে গাভাস্কার বলেছেন, ‘(পুরস্কার বিতরণী মঞ্চে) যেতে আমাকে ডাকা হয়নি।’

এরপর সিএ ক্রিকবাজকেই দেওয়া বিবৃতিতে লিখেছে, ‘আমরা বুঝতে পারছি এবি (বোর্ডার) ও সুনীল (গাভাস্কার) দুজনকেই মঞ্চে ডাকা হলে সেটা ভালো দেখাত।’ তবে শুধু বোর্ডারকে কেন ডাকা হলো, সেটির ব্যাখ্যাও দিয়েছে সিএ। ক্রিকবাজ লিখেছে, সিএ-র পরিকল্পনা ছিল সিরিজের জয়ী দলের ওপর নির্ভর করে বোর্ডার বা গাভাস্কারের যে কোনো একজনকে মঞ্চে ডাকার পরিকল্পনা ছিল সিএ-র। তাদের বিবৃতিতেও তা-ই লেখা, ‘পরিকল্পনাটা ছিল ভারত জিতলে সুনীল পুরস্কার দেবেন, আর (অস্ট্রেলিয়া জিতলে) অস্ট্রেলিয়াকে অ্যালান বোর্ডার।’

গাভাস্কার অবশ্য কোড স্পোর্টস নামের আরেকটি ওয়েবসাইটে এ নিয়ে বলেছেন, ‘পুরস্কার মঞ্চে থাকতে অবশ্যই ভালো লাগত আমার। শেষ পর্যন্ত এটা তো বোর্ডার-গাভাস্কার ট্রফিই, অস্ট্রেলিয়া আর ভারতের সিরিজ। আমি তো মাঠেই ছিলাম। ব্যাপারটা যখন মঞ্চে পুরস্কার দেওয়ার, সেখানে অস্ট্রেলিয়াই জিতল কি না, সেটা তো আমার কাছে সমস্যা নয়। ওরা ভালো ক্রিকেট খেলেছে, তাই জিতেছে। সেটা নিয়ে তো সমস্যা নেই।’

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর