চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি

৪ পেসার দলে, আরও দুজনকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ  

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৪ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির দলে কোনো অদলবদলের সুযোগ আজই শেষ, আজকের পর চ্যাম্পিয়নস ট্রফির যে দল ঘোষিত থাকবে সেটিই চূড়ান্ত। এর মধ্যে আজ খবর ছড়িয়ে পড়ে, চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলের সঙ্গে দুবাই যাচ্ছেন দলে না থাকা দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে চার পেসার তো আছেনই, আরও দুই পেসারকে নিয়ে যাওয়ার কারণ কী? এ নিয়ে অনেক জল্পনা-কল্পনাই হয়েছে। তবে বিসিবির দিক থেকে যা জানা যাচ্ছে, তা হলো, শুধু দুবাইয়ে দলের অনুশীলনের সুবিধার্থেই দুই পেসারকে নিয়ে যাওয়া হচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরু হওয়ার আগেই আবার দুবাই থেকে চলে আসবেন তাঁরা।

শুধু এ দুজনই নয়, চ্যাম্পিয়নস ট্রফির দলের বাইরে থাকা বাঁহাতি পেসার শরীফুল ইসলামকেও দুবাইয়ে অনুশীলনের সময়ে দলের সঙ্গে নেওয়ার কথা ছিল বলে শোনা গেছে। তবে ব্যক্তিগত কারণে যাননি শরীফুল।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন, শুধু অনুশীলনের সুবিধার জন্যই দলের সঙ্গে যাচ্ছেন হাসান ও খালেদ। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হলেই ফিরে আসবেন দুজন।

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন চার পেসার – তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

আয়োজক পাকিস্তানের পাশাপাশি দুবাইয়ে কিছু ম্যাচ রেখে ‘হাইব্রিড মডেলে’ হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২০ ফেব্রুয়ারি - দুবাইয়ে ভারতের বিপক্ষে। সে ম্যাচের আগে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।  

ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের পর বাংলাদেশ দল যাবে পাকিস্তানে, সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলার পর গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে।

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।  

বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
তা মিরাজের পর ওয়ানডের নতুন অধিনায়ক হবেন কে? বিসিবি সূত্র জানা গেছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে নেতৃত্বভার দিতে চায় বিসিবি। অন্যদিকে টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন নাজমুল...
অনেক দিন ধরেই আলোচনা চলছিল, ইংলিশ গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল আজ। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর