মাশরাফি-সাকিবকে নিয়ে প্রশ্ন শুনেই বিরক্ত বিসিবি পরিচালক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম

মিরপুরে আজ বাংলাদেশের সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশের ক্রিকেটের সার্বিক পরিস্থিতি ও বিপিএলকে আরও ভালো করার ব্যাপারে অধিনায়কদের মতামত শোনেন বোর্ড সভাপতি ও বিসিবির অন্য কর্তারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তবে সেখানে সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের প্রসঙ্গ আসতেই ক্ষেপে যান নাজমুল আবেদীন।

বিসিবির আজকের এই বৈঠকে বাংলাদেশের সাবেক অধিনায়কদের মধ্যে সশরীরে উপস্থিত ছিলেন গাজী আশরাফ হোসেন, মিনহাজুল আবেদীন ও শাহরিয়ার নাফীস। ভিডিও কনফারেন্সে যোগ দেন খালেদ মাসুদ। বর্তমান ক্রিকেটারদের মধ্যে লিটন দাস ও মুমিনুল হকও ছিলেন।

সাবেক অধিনায়কদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সেখানে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছেন। তবে মাশরাফি ও সাকিবের প্রসঙ্গে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলে তিনি ক্ষুব্ধ হয়ে যান।

সাংবাদিকের কাছ থেকে প্রশ্নটা ছিল, ‘আপনারা আজকে দেশের সব অধিনায়ককে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, অথবা অনলাইনে যুক্ত হয়েছিলেন কি না?’

প্রশ্ন শেষ হওয়ার আগেই নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ডু ইউ হ্যাভ টু… (এটা কি করতেই হবে?) না… এই প্রশ্নটা কি করতেই হবে…!’ এরপর ‘পরের প্রশ্ন’ বলে অন্য প্রসঙ্গে চলে যান।

বিসিবির এই পরিচালককে সংবাদ সম্মেলনের শেষ দিকে আবার জিজ্ঞেস করা হয় যেসব অধিনায়ক সরাসরি উপস্থিত হতে পারেননি, তারা অনলাইনে যুক্ত ছিলেন কি না? প্রশ্নের জবাবে এক শব্দের উত্তরে নাজমুল বলেন, ‘ছিল।’ ঠিক তখনই বিসিবির এই পরিচালককে জিজ্ঞেস করা হয়, সাকিব (অনলাইনে) ছিলেন? আবারও এক শব্দে তিনি উত্তর দেন, ‘না।’

এরপর কয়েক মুহূর্ত নীরব থেকে ওই সাংবাদিকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আর কোনো প্রশ্ন?... সাকিবের সম্পর্কে?’   

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর