বাংলাদেশের ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১২:৫৩ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কদিন ধরেই গুঞ্জন ছিল অবসর নিতে পারেন সাইলেন্ট কিলার খ্যাত এই ক্রিকেটার। তবে মুশফিকুর রহিমের বিদায়ের পর অনেকেই ধারণা করেছিলেন, মাঠ থেকে বিদায় নেবেন এই তারকা।

তবে তা আর সম্ভব হয়নি, বাকি সিনিয়র ক্রিকেটারদের মতোই সামাজিক যোগযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রিয়াদ।

নিজের অবসরের কথা জানিয়ে দেওয়া সেই ফেসবুক পোস্টে রিয়াদ লেখেন,‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন।'

ভক্তদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ফেসবুক পোস্টে নিজের পরিবারের সদস্যের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রিয়াদ। 

বাংলাদেশ দলের প্রতি শুভকামনা জানিয়ে ফেসবুক পোস্টের শেষ দিকে মাহমুদউল্লাহ লেখেন, ‘সবকিছুর শেষটা হয়ত সুন্দর হয় না, এরপরও একটা সময় শেষ বলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। শান্তি... আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’

২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট দিয়ে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। গত ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন নিজের শেষ ম্যাচ।

মাহমুদউল্লাহ রিয়াদ। ফাইল ছবি মাহমুদউল্লাহ টেস্ট ও টি–টোয়েন্টিকে বিদায় বলেছিলেন আগেই। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরির পর সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেন। এরপর টি–টোয়েন্টি থেকে ২০২৪ সালে ভারতের বিপক্ষে খেলে আনুষ্ঠানিকভাবে অবসর নেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

১৮ বছরের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে ২৩৯ ওয়ানডেতে মাহমুদউল্লাহ ৩২ ফিফটি ও ৪ সেঞ্চুরিতে করেছেন ৫৬৮৯ রান। এছাড়াও ৫০ টেস্টে ৩৩.৪৯ গড়ে করেছেন ২৯১৪ রান। ১৪১ টি-টোয়েন্টিতে করেছেন ২৪৪৪ রান। বল হাতে সব ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ১৬৬ উইকেট।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর