সাকিবের নতুন শুরু, আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ এএম

সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হার এখনও দগদগে ক্ষত হয়ে আছে বাংলাদেশের জন্য। চট্টগ্রাম টেস্ট কি সেই ক্ষতে প্রলেপ দিতে পারবে? নাকি প্রথম টেস্টের ফলের পুনরাবৃত্তি ক্ষতের পরিমাণ আরও বাড়িয়ে দেবে?

এমন সব প্রশ্নকে সামনে রেখে আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকার এ লড়াইয়ে আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। অর্থাৎ চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ আগে ফিল্ডিং করবে।

এর আগে সিলেটে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নেমেছিল বাংলাদেশ। তবে প্রথম টেস্টের পর তরুণ পেসার নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তান গেছেন। নাহিদ রানার পরিবর্তে আজ একাদশে নেওয়া হয়েছে আরেক পেসার তানজিম সাকিবকে। এর আগে জাতীয় দলের হয়ে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেললেও এই প্রথমবার টেস্ট খেলতে নামছেন সাকিব। অর্থাৎ ক্যারিয়ারে নতুন শুরু হচ্ছে ২২ বছর বয়সী এ ডানহাতি পেসারের।   

একাদশে আরও দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার মাহমুদ হাসান জয়ের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। প্রায় তিন বছর পর টেস্ট খেলতে নামছেন বিজয়। এছাড়া পেসার সৈয়দ খালেদ আহমেদের পরিবর্তে জায়গা পেয়েছেন অফস্পিনার নাইম হাসান।

অর্থাৎ বাংলাদেশ আজ দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছে।

বাংলাদেশ একাদশ:

সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকের আলী অনিক। মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মাহমুদ ও তানজিম সাকিব।

এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
‘বি’ গ্রুপে নিজেদের খেলা ৩ ম্যাচের সবগুলো জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সমান ম্যাচ খেলা ইন্দোনেশিয়া ৩টি ম্যাচে হেরে এরই মধ্যে বিদায় নিয়েছে। গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও...
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে স্বর্ণ পদক জয়ের অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে লিটন দাসদের প্রতিপক্ষ...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র
ভারত ফারাক্কা বাঁধ খুলে দিলেও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কোনো ঝুঁকি নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সতর্ক সীমায় বইছে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পাংখা পয়েন্টের পানি। তবে সংস্থাটি জানিয়েছে,...
হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বঙ্গভবনে বাংলাদেশ পূজা...
লোডিং...

এলাকার খবর