আইপিএলে বেঙ্গালুরুর রেকর্ড

১৭ বছরে যা কেউ পারেনি, এবার তা-ই করে দেখাল দলটা

আপডেট : ২৮ মে ২০২৫, ০৭:০৩ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ (২২৭) রান তাড়া করে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছেন কোহলিরা। এই জয়ে শীর্ষ দুইয়েও জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মাঠে ২২৭ রানের লক্ষ্যে নেমে ৮ বল হাতে রেখে ম্যাচটা জিতে দীর্ঘ ১৭ বছরের আইপিএল ইতিহাসে অনন্য এক রেকর্ডও গড়েছে আরসিবি। 

আইপিএলের আগের ১৭টি মৌসুমে কোনো দলই এক মৌসুমে অ্যাওয়ে (প্রতিপক্ষ মাঠে) ম্যাচে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিততে পারেনি। ১৮তম বারে এসে এবার কোহলিদের বেঙ্গালুরু তা-ই করে দেখিয়েছে। 

জিতেশ শর্মার ৩৩ বলে অপরাজিত ৮৫ রানের বিধ্বংসী ইনিংসে চলতি মৌসুমে নিজেদের নবম জয়ের দেখা পেয়েছে বেঙ্গালুরু। এই ৯ জয়ের মধ্যে ৭টি জয়ই প্রতিপক্ষের মাঠে।

গতকাল রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু এক পর্যায়ে ১২৩ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার শঙ্কায় ছিল। কিন্তু পঞ্চম উইকেটে মায়াঙ্ক আগারওয়ালকে সঙ্গে নিয়ে ৪৪ বলে ১০৭ রানের জুটি গড়ে দলকে ম্যাচ জেতান জিতেশ শর্মা। 

এই জয়ে দল হিসেবে আরসিবি যেমন রেকর্ড গড়েছে, তেমনি জিতেশ শর্মা নিজের নামের পাশেও নতুন এক রেকর্ড লিখিয়েছেন। ৮৫ রানের বিধ্বংসী ইনিংসে জিতেশ মাহেদ্র সিং ধোনির ৭ বছর আগের এক রেকর্ড ভেঙেছেন জিতেশ। আইপিএলে ৬ নম্বরে বা তার নিচে নেমে রান তাড়ার ক্ষেত্রে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি এর আগে ছিল ধোনির দখলে, ২০১৮ সালে বেঙ্গালুরুর বিপক্ষেই ৩৪ বলে অপরাজিত ৭০ রানের ইনিংসে চেন্নাইকে জিতিয়েছিলেন ধোনি। কাল সে রেকর্ড ভেঙে দিলেন জিতেশ।
  
আগামীকাল কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর