ক্রীড়া উপদেষ্টা পরিবর্তন চাইলেও পদত্যাগ করবেন না ফারুক আহমেদ

আপডেট : ২৯ মে ২০২৫, ০৪:৩১ পিএম

গতকাল রাত থেকেই গুঞ্জন বিসিবি সভাপতি ফারুক আহমেদের পরিবর্তে বিসিবি সভাপতি হচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিসিবি সভাপতির দায়িত্বে পরিবর্তন চান বলে ফারুক আহমেদকে জানিয়ে দিয়েছেন। তবে বিসিবি সভাপতি সময় চেয়েছেন সিদ্ধান্ত জানানোর জন্য।

গতকাল রাত পর্যন্ত এটুকুই জানা গেছে। তবে কিছুক্ষণ আগে ফারুক আহমেদ স্পষ্ঠ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে ফারুক আহমেদ তাঁর পদত্যাগ না করার বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে ফারুক ক্রিকইনফোকে বলেছেন, ‘উপদেষ্টা(যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের) আমাকে পদত্যাগ করতে বলেননি কিন্তু আমি চালিয়ে যাই এটা তাঁরা চান না। তবে আমি পদত্যাগ করব না কারণ আমি একজন নির্বাচিত সভাপতি।’  

এদিকে বিসিবির নতুন দায়িত্ব আসার জন্য সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে। এই ব্যাপারে ক্রিকইনফোকে বুলবুল বলেছেন, ‘(ক্রীড়া) উপদেষ্টার অফিস কয়েক সপ্তাহ আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আমাকে বাংলাদেশে একটি দায়িত্ব পালনের জন্য আসতে বলা হয়েছে। আমি প্রস্তাবে রাজি হয়েছি। আমি বিসিবিতে বেশি দিন থাকতে চাই না। আপনারা হয়তো ভাবছেন আমি আবেগের বশে কথা বলছি, কিন্তু যখন কোনো দেশের একজন সৈনিকের প্রয়োজন হয়, তখন তিনি তার বেতন বা স্বার্থের কথা ভাবেন না। জাতির সেবা করাই প্রথম অগ্রাধিকার। আমারও একই মানসিকতা। আমি বিসিবিতে যেকোনো ভূমিকা নিতে প্রস্তুত।’

গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের বোর্ডে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে দেওয়া হয়।

তাঁদের পরিবর্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং ক্রিকেট কোচ নাজমূল আবেদীনকে এনএসসির পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়। পরিচালকদের ভোটে নিয়ম মেনেই বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক।

ফারুক আহমেদের পরিবর্তে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন সভাপতি করার গুঞ্জন দেখা যাচ্ছে। কিন্তু বিসিবি সভাপতি না চাইলে তাঁকে জোর করে পদত্যাগ করানো যাবে না। সরকারি কোনো কর্তৃপক্ষ তাকে সরিয়ে দেওয়ার এখতিয়ার রাখে না। এমনটি করা হলে আইসিসি থেকে বাংলাদেশের ক্রিকেটে নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। কারণ আইসিসি কোনো দেশের ক্রিকেট বোর্ডেই রাজনৈতিক হস্তক্ষেপ সমর্থন করে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর