চোখের জন্য যন্ত্রণা তৈরি করে জিতল বাংলাদেশ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

সিরিজ জয়ের মঞ্চ প্রথমেই তৈরি করে দিয়েছেন নাসুম আহমেদ ও তাসকিন আহমেদরা। সিলেটের মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড গড়া ডাচরা বাংলাদেশকে মাত্র ১০৪ রানের লক্ষ্য দেয়। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে জিতলেও নিজেদের আগ্রাসী ব্যাটিংটা দেখাতে পারেনি বাংলাদেশ। তানজিদ তামিমের ফিফটিতে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ। 

জয়টা এসেছে ৪১ বল হাতে রেখে - লক্ষ্য তাড়ায় বল হাতে রেখে জয়ের হিসেবে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। আগের ম্যাচে ৩৯ বলে ম্যাচ জিতলেও এবার আরও দুটি বল কম লাগল লিটনদের। 

এর আগে লক্ষ্য তাড়ায় এর আগে ৫০ ও ৪৮ বল হাতে রেখে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। সেবার অবশ্য ১০৫ ও ৭৩ রানের লক্ষ্য ছিল। 

১০৪ রানের লক্ষ্যে নেমে ইনিংসের শুরুটা ধীরগতির করেছেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে-তে দলীয় পঞ্চাশ রান পার করা বাংলাদেশ আজ তেমন আগ্রাসী ক্রিকেট খেলতে পারেনি। প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান তোলেন ইমন-তামিম জুটি। এরপর ষষ্ঠ ওভারে আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে ইমন (২১ বলে ২৩ রান) কাইল ক্লেইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। দলীয় ৪০ রানের প্রথম উইকেট হারানো বাংলাদেশ পাওয়ার প্লে শেষে ১ উইকেটে তোলে ৪১ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে তামিমের সঙ্গী হন অধিনায়ক লিটন দাস। ছোট লক্ষ্য থাকায় দুজনে মাঝ ওভারে বড় কোনো ঝুঁকি নেননি। দেখেশুনে ওয়ানডে স্টাইলে খেলেছেন এই দুজন। ১১ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে ১ উইকেটে ছিল ৭৫ রান। সপ্তম ওভার থেকে ১১তম ওভার পর্যন্ত ৩০ বলে লিটন-তামিমের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৪ রান। যদিও ১২তম ওভার থেকে আগ্রাসী ব্যাটিং করে ম্যাচ দ্রুত জয়ের দিকে নিয়ে যান এ জুটি।
 
৩২ বলে ৩৪ রান করা তামিম মুখোমুখি পরের ৭ বলে ১৬ রান তুলে ফিফটির দেখা পান। ১৪তম ওভারে ডাউন দ্য উইকেটে এসে তামিমের চারে বাংলাদেশের জয় যখন নিশ্চিত হচ্ছে, তামিমের নামের পাশে ৪০ বলে ৫৪ রান। অন্য প্রান্তে লিটন অপরাজিত থাকলেন ১৮ বলে ১৮ রান করে। 

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। নাসুম আহমেদের এক ওভারে জোড়া আঘাত দিয়ে ডাচদের ইনিংসের তৃতীয় ওভারে যে ব্যাটিং বিপর্যয় শুরু হয়, তা থেকে পুরো ইনিংসে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। 

নাসুমের পর তাসকিন-মোস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫ বল আগেই মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন নাসুম। তাসকিন-মোস্তাফিজ পান ২টি করে উইকেট।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর