লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশের জন্য প্রস্তুতি সারল শ্রীলঙ্কা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

এশিয়া কাপে আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। তবে এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লঙ্কানদের নিয়ে ছেলেখেলা করেছে জিম্বাবুয়ে। হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড গড়েছে চারিথ আসালাঙ্কার দল। জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লঙ্কানদের দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড। 

২০২৪ বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। যা তাদের সর্বনিম্ন ইনিংস। 

সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছিল শ্রীলঙ্কা। এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতেই স্কোয়াডের বাকিদের সুযোগ দেয় লঙ্কানরা। 

আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার কুশল মেন্ডিসকে হারায় শ্রীলঙ্কা। দলীয় ৪ রানে ব্লেসিং মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ফেরেন মেন্ডিস। ডানহাতি এই ব্যাটসম্যানের বিদায়ের পর থেকেই আসা- যাওয়ার মিছিল শুরু হয়। পাওয়ার প্লেতে ৩৭ রান তুলতেই আরও ৩ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। 

৬ ওভারের ভেতর ৪ উইকেট হারানো লঙ্কানরা মাঝ ওভারে আর ঘুরে দাঁড়াতে পারেনি। সিকান্দার রাজা ও ব্রেড ইভানসদের কোনো ধরনের চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ লঙ্কান ব্যাটসম্যানরা ১৪তম ওভারে ৬৬ রানে ৮ উইকেট হারিয়ে বসে। 

নিজেদের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডও ভাঙার সম্ভাবনা ছিল লঙ্কানদের। সাউথ আফ্রিকার বিপক্ষে করা ৭৭ রানের লজ্জার রেকর্ড দুষ্মান্ত হেমান্ত ও মাহিশ থিকসানার জুটিতে টপকে যায় শ্রীলঙ্কা। তবে শেষ পর্যন্ত ১৪ বল আগেই ৮০ রানে গুটিয়ে যায় আসালাঙ্কার দল। 

শ্রীলঙ্কার হয়ে দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন মাত্র তিন জন। যাদের মধ্যে সর্বোচ্চ ২০ রান করেছেন অভিষিক্ত কামিল মিশারা। শূন্য রানে ফিরেছেন তিন জন। 

জিম্বাবুয়ের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সিকান্দার রাজা ও ব্রেড ইভানস। 

৫১ ছক্কা ও ৫৩৭ রানের ম্যাচে অবিশ্বাস্য যত রেকর্ড
টি-টোয়েন্টিতে রেকর্ড বন্যার এক ম্যাচ দেখা গেল মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এলিমিনেটরে। এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। এক ম্যাচেই দেখা মিলেছে একাধিক...
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর