স্পিন শক্তি বাড়িয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে নিজেদের প্রিয় ওয়ানডে সংস্করণে যেন জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ ১২ ওয়ানডের ১১টিতেই হার, সর্বশেষ চার ওয়ানডে সিরিজই হাতছাড়া অন্তত তেমনটাই সাক্ষ্য দেয়। পারফরম্যান্সের গ্রাফ নীচে নামার পাশাপাশি র‍্যাঙ্কিংয়েও দশে নেমে যায় বাংলাদেশ। এতে সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনার পথও কঠিন হতে থাকে।  

উইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ। গত শনিবার মিরপুরে ৭৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। একই ভেন্যুতে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুদল। এ ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নেবেন মেহেদী হাসানরা মিরাজরা।

সিরিজ নিশ্চিত করার ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

প্রথম ওয়ানডের পর মিরপুরের ‘কালো’ উইকেট আর আউটফিল্ড নিয়ে সমালোচনা কম হয়নি। অনুমিতভাবে উইকেটে বাড়তি সুবিধা পেয়েছেন স্পিনাররা। সে কারণে দলে তিন বিশেষজ্ঞ স্পিনার থাকার পরও প্রথম ওয়ানডের পর নাসুম আহমেদকে যুক্ত করা হয়েছে। আজ নাসুমকে নিয়েই নামছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডের একাদশ থেকে শুধু একটিই পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাসুমকে জায়গা দিতে বাদ পড়েছেন তাসকিন আহমেদ।  

 

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়কের কাছেই উইকেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কেউই স্পষ্ট জানেন না কেমন হতে যাচ্ছে মিরপুরের উইকেট। অনেকের ধারণা মিরপুরে ফিরছে আবারও সেই স্পিন জাল।  
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে দলের লম্বা সময়ের বৈঠকও অনেক প্রশ্ন তুলেছে। আবুধাবিতে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের প্রভাব ওয়েস্ট ইন্ডিজ টেস্টে পড়বে না বলে মনে করেন হেড কোচ ফিল সিমন্স।  
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে গতকাল সকালেও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন আশরাফুল। তবে দিনের শেষভাগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আশরাফুলকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়। এরপর...
এই টেস্টে দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে প্রবেশ ও খেলা দেখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার টোকিওতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য...
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, কার্যকর নীতিমালা প্রণয়ন এবং জ্বালানি রূপান্তরে সামাজিক ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর