এশিয়া কাপে বিতর্কিত অঙ্গভঙ্গি

পাকিস্তানের পেসার নিষিদ্ধ, ভারত অধিনায়ককে জরিমানা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে মাঠের উত্তেজনার ঘটনায় অবশেষে বড় শাস্তির ঘোষণা দিয়েছে আইসিসি। মাঠের মধ্যে বিভিন্ন অঙ্গভঙ্গি সহ ক্রিকেটের বাইরের অন্যান্য ইস্যু ম্যাচ চলাকালীন আলোচনায় নিয়ে আসার কারণে ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেটারদের শাস্তি প্রদান করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

এশিয়া কাপে বিতর্কিত ঘটনার জেরে হারিস রউফ ও সুরিয়াকুমার ইয়াদাভ আইসিসির শাস্তির মুখে পড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার জানিয়েছে, আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুটি ম্যাচে ‘জেট ক্র্যাশিং’ অঙ্গভঙ্গি করেছিলেন হারিস। এই অপরাধে তার ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং নামের পাশে চারটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার- তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, ম্যাচ রেফারির শুনানিতে রউফের সঙ্গে ডিমেরিট পয়েন্ট নিয়ে কোনো আলোচনা হয়নি, বরং পরে তা যুক্ত করা হয়েছে।

আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে রউফকে আচারবিধির অনুচ্ছেদ ২.২১ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহানকেও ভারতের বিপক্ষে ফিফটি করার পর ‘একে-৪৭’ অঙ্গভঙ্গির কারণে সতর্ক করা হয়েছে।

পাকিস্তানের ক্রিকেটার হারিস রউফ বড় শাস্তি পাওয়ায় গতকাল সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে পারেননি। নিষেধাজ্ঞার কারণে পরের ওয়ানডেতেও খেলতে পারবেন না এই ডানহাতি পেসার। 

এদিকে ভারতের ভারতের পক্ষ থেকে শাস্তির মুখে পড়েছেন অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ ও জাসপ্রিত বুমরাহ। তবে আরেক পেসার অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগে আইসিসি তাকে নির্দোষ ঘোষণা করেছে।

ভারতের অধিনায়ক সুরিয়াকুমার দলের জয়ের পর রাজনৈতিক মন্তব্য করায় শাস্তি পেয়েছেন। তার ম্যাচ ফির ৩০ শতাংশ কাটা হয়েছে এবং নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। এছাড়া এশিয়া কাপের ফাইনালে উইকেট পাওয়ার পর বিতর্কিত অঙ্গভঙ্গি করায় ভারতের জাসপ্রীত বুমরাহ এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। তিনি অপরাধ স্বীকার করায় শাস্তি কমানো হয়েছে।

আইসিসির এমন সিদ্ধান্তের পর সমালোচনা আরও বেড়েছে। বিশেষ করে হারিস রউফের দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে অনেকেই দাবি করছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবে আইসিসি এমন শাস্তি প্রদান করেছে। 

এবারের আইপিএলে হইচই ফেলে দেওয়া সুরিয়াভানশি সবমিলিয়ে ১৬ ইনিংস ব্যাটিং করেছেন। তাতে ১ সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করেছেন। স্ট্রাইকরেট চোখ কপালে তোলার মতো- ২৩৭.৩০। যে ৫টি ফিফটি...
সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা সিলেটের অতীত রেকর্ড বাংলাদেশের পক্ষেই কথা বলছে। আর ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকে ঝুঁকিয়ে দিতে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে...
লিটন দাসের সেঞ্চুরিতে সিলেট টেস্টে লড়াকু অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। সিলেটে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রানে অলআউট হওয়ার পর প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা...
এমন সময় আইসিসি থেকে বড় ধরনের শাস্তি পেয়েছে পাকিস্তান। মিরপুর টেস্টে স্লো ওভার রেটের কারণে দলটিকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ৮ পয়েন্ট...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর