ভারতের সঙ্গে লড়াই সামনে, তার আগে ধাক্কা খেল বাংলাদেশ

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

সেমিফাইনালে ওঠার কাজটা আগেই সেরে রেখেছিল বাংলাদেশ ‘এ’ দল। চলমান এশিয়া কাপ রাইজিং স্টারসে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে শেষ চারে এক পা দিয়ে রেখেছিলেন আকবর আলীরা। সে কারণে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে গতকাল বুধবারের ম্যাচটা নিয়ে তেমন চাপ ছিল না বাংলাদেশের।

তবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা কিংবা আত্মবিশ্বাস ঠিক রাখতে ম্যাচটা গুরুত্বপূর্ণই ছিল। কিন্তু গ্রুপপর্বের শেষটা ভালো হয়নি বাংলাদেশের। গতকাল শ্রীলঙ্কার কাছে ৬ রানে হেরেছেন আকবর আলীরা।

এ হারেও গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে আকবর-হাবিবুর সোহানদের প্রতিপক্ষ ভারত। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান তুলেছিল লঙ্কানরা। জবাবে ৪ উইকেট হাতে থাকলে শেষ পর্যন্ত ১৫৩ রানে পৌঁছাতে পারে বাংলাদেশ।

গতকাল শ্রীলঙ্কার জয়ের নায়ক সাহান আরাচ্চিগে। বলতে গেলে ব্যাট হাতে একাই টেনেছেন লঙ্কান ইনিংস। ৪৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেছেন। লঙ্কানদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন দুনিথ ওয়েল্লাগে।

বাংলাদেশি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন রিপন মণ্ডল ও আবু হায়দার রনি। আর একটি করে উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান ও আবদুল গফ্ফার সাকলাইন।

১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালোই হয়েছিল বাংলাদেশের। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলমের সৌজন্যে প্রথম ৩ ওভারে ২৯ রান পায় বাংলাদেশ। তবে পরের ওভারের প্রথম বলে আউট হন ১৪ বলে ২৭ রান করা সোহান।

আরেক ওপেনার জিসান আলম (১৭) যখন আউট হলেন, তখন বাংলাদেশের স্কোরবোর্ডে ৬.৩ ওভারে ৬০ রান। মিডল অর্ডারে জাওয়াদ আবরার ও আকবর আলী দুজনেই ওয়ানডে সুলভ ইনিংস খেলেছেন। জাওয়াদ ২৩ বলে ২৫ ও আকবর ২৬ বলে ২৫ রান করেছেন। হাত খোলার আগেই ড্রেসিংরুমের পথ ধরেছেন দুজনে। পাঁচে নামা মাহিদুল ইসলাম অঙ্কন (৮) দুই অঙ্কই ছুঁতে পারেননি।

শেষ চার ওভারে বাংলাদেশের জয়ের জন্য ৪০ রান দরকার ছিল। কিন্তু উইকেটে থাকা ইয়াসির আলী (২০) ও মেহেরব (১৬) সমীকরণ মেলাতে পারেননি। শেষ পর্যন্ত জয় থেকে ৬ রান দূরে থামে বাংলাদেশের ইনিংস।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর