আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই মাস আগেই এল ১৫ জনের চূড়ান্ত স্কোয়াডের ঘোষণা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলে ইতিহাস গড়েছে আফগানিস্তান। এবার কী করবে, তা ভবিষ্যৎ বলবে। তবে কেমন করতে পারে, সে বিশ্লেষণের সুযোগ এখনই করে দিয়েছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুই মাস আগেই আজ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে আফগানিস্তান।

এই স্কোয়াড নিয়েই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন টি-টোয়েন্টির সিরিজও খেলবে আফগানিস্তান।   

আফগানিস্তানের আগে ভারত গত ২০ ডিসেম্বর তাদের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ওমানও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। শ্রীলঙ্কা ও ইংল্যান্ড ঘোষণা করেছে প্রাথমিক স্কোয়াড।

আইসিসির নির্দেশনা অনুযায়ী আগামী ৮ জানুয়ারির মধ্যে সব দলকে তাদের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। তবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দলে অদলবদল করা যাবে।

তা আফগানিস্তানের দলে বিশেষত্ব কী? লেগ স্পিনার রাশিদ খান অধিনায়ক, সহ-অধিনায়ক ইব্রাহিম জাদরান। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে খেলতে না পারা নাভিন-উল-হক ফিরছেন কাঁধের চোট কাটিয়ে। পেসার ফজলহক ফারুকি ও অলরাউন্ডার গুলবাদিন নাইব ফিরেছেন। অফ স্পিনার মুজিব উর রেহমান ও পেসার নাভিন-উল-হকও আছেন দলে। চমক হতে পারে এটি যে, মুজিব মূল দলে থাকায় বাদ পড়েছেন আরেক স্পিনার আল্লাহ গাজনাফার, তাঁর জায়গা হয়েছে রিজার্ভ তালিকায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফগানিস্তান দল  

রাশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইসহাক (উইকেটকিপার), সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, শহীদুল্লাহ কামাল, আজমাতউল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নাবি, নুর আহমেদ, মুজিব উর রেহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি এবং আবদুল্লাহ আহমাদজাই।

রিজার্ভ: আল্লাহ গাজনাফর, ইজাজ আহমাদজাই ও জিয়া উর রহমান শারাফি।

বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর