বিশ্বকাপ অনিশ্চয়তায় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শান্ত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:০২ পিএম

গতকাল শুক্রবার বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল তো শেষ হলো, এখন জাতীয় দলের ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হওয়ার পালা। কিন্তু ক্রিকেটাররা প্রস্তুতি নিবেনই বা কীভাবে, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অচলাবস্থাই তো কাটেনি।

কাগজে কলমে বাংলাদেশের বিশ্বকাপ খেলার আশা পুরোপুরি শেষ না হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না বলে অনড় অবস্থানে। ওদিকে আইসিসিও সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতেই হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের যে বিশ্বকাপ খেলা হবে না, এমন আনুষ্ঠানিক ঘোষণা যেকোনো সময় আসতে পারে।

তা বিশ্বকাপে বাংলাদেশ না গেলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় কিনা, এমন প্রশ্নের জবাবে শান্ত জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে একটু চিন্তা হয় তাঁর।

গতকাল বিপিএলের ফাইনালের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক বলেছেন, ‘চিন্তা তো একটু হয়। অবশ্যই চিন্তা হয়। ভবিষ্যতে তো আমরা কেউই জানি না। চিন্তা একটু হচ্ছে। অস্বীকার করার এখানে কিছুই নেই, ক্রিকেটার হিসেবে চিন্তা হচ্ছে।”

তা কেমন চিন্তা হচ্ছে? সাংবাদিকদের দিক থেকে এমন প্রশ্ন গেলে সেটা কৌশলে পাশ কাটিয়ে যেতে চাইলেন শান্ত, ‘বলতে গেলে অনেক রাত হয়ে যাবে…।’

সম্প্রতি বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকের পর বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর দিন, গত বৃহস্পতিবার ক্রিকেটার সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতিসহ বোর্ডের বেশ কয়েকজন পরিচালক। ক্রিকেটারদের মতামত শুনলেও নিজেদের অবস্থানের কথাই জানিয়ে দেন তারা।

তা বিশ্বকাপে বাংলাদেশ না গেলে কী করা উচিত, এমন প্রশ্নের জবাবে শান্ত জানিয়েছেন, এ সময় ঢাকা প্রিমিয়ার লিগকে নতুন আঙ্গিকে সাজাতে পারে বোর্ড। বাংলাদেশ টেস্ট অধিনায়কের ভাষায়, ‘যদি আমরা বিশ্বকাপে না যাই সে ক্ষেত্রে ঢাকা লিগের অনেক বেশি গুরুত্ব থাকবে কারণ খেলোয়াড়দের এত লম্বা সময় বসে থাকাও কঠিন। ঢাকার ক্রিকেটটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কথা হচ্ছে হবে কী হবে না। আমি অনুরোধ করব যে ঢাকার লিগটা যেন আগের যতগুলো আসর হয়েছে তার থেকে এবার আরও সুন্দরভাবে হয়।’

পাশাপাশি আরেকটি ভালো টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ করে বোর্ডের উদ্দেশ্যে শান্ত বলেছেন, ‘আরেকটা অনুরোধ থাকবে, যেন আমাদের জন্য আরও একটা ভালো টুর্নামেন্ট বা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে। যেন খেলোয়াড় হিসেবে আমরা খেলার সুযোগ পাই। বাইরের যেই জিনিসগুলো এখন হচ্ছে, এগুলো আসলে ঠিকঠাক করে মাঠের ক্রিকেটটা আরও সুন্দরভাবে যেন নিয়ে আসতে পারি এবং খেলোয়াড়রা যেন খেলার সুযোগ পাই।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর