ভারতের আধিপত্যের কারণে বিপদে পাকিস্তানিরা, দ্রুত ব্যবস্থা নিতে বললেন তিনি 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রতিনিয়তই ভারতের আধিপত্য বেড়ে চলেছে। বিভিন্ন দেশের একাধিক লিগে দলের মালিকানা কিনছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। কদিন আগে ইংল্যান্ডের দ্য হান্ড্রেডেও দলের মালিকানা কিনেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। 

আসন্ন দ্য হান্ড্রেডে খেলোয়াড়দের নিলামের আগে খবর বেরিয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের দলে নিবে না আইপিএল সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিরা(যারা হান্ড্রেডের মালিকানা কিনেছে)। ‘দ্য হান্ড্রেড’-এ পাকিস্তানি খেলোয়াড়দের দলে না নেওয়ার সিদ্ধান্তের এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। 

এই ব্যাপারে দ্রুত ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

২০২৬ মৌসুম শুরুর আগে ইসিবি ‘দ্য হান্ড্রেড’-এর আটটি দলের প্রত্যেকটিতে তাদের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করেছে। বর্তমানে টুর্নামেন্টের অর্ধেক দল আংশিকভাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মালিকানায়। এর মধ্যে আছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন ও সানরাইজার্স লিডস।

২০০৯ সালের পর থেকেই দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে আইপিএলে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়া হয়নি। বিবিসি ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল-নিয়ন্ত্রিত ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন ‘দ্য হান্ড্রেড’ দলগুলো রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কায় পাকিস্তানি খেলোয়াড়দের দলে নেবে না।

এই ইস্যুতে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টেলিগ্রাফের প্রতিবেদনের জবাবে লিখেছেন, ‘ইসিবিকে দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তারা(ইসিবি) লিগের মালিক এবং এটি হতে দেওয়া উচিত নয়। দেশের সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক খেলা এমন বৈষম্যকে অনুমোদন করতে পারে না।’

ভারতের আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের অন্যান্য দেশের লিগে আধিপত্য বেশি থাকলেও এমন চাওয়া(পাকিস্তানি না নেওয়া) ইংল্যান্ডে পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও ইসিবি তাদের শেয়ার বিক্রি করেছে, তবুও প্রতিযোগিতার নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে।

২০২৩ সালের ‘ইক্যুইটি ইন ক্রিকেট’ প্রতিবেদনে ইংলিশ ক্রিকেটে ব্যাপক বৈষম্যের কথা উঠে আসার পর একটি স্বাধীন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হয়, যার আওতায় ‘দ্য হান্ড্রেড’ও পড়ে।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড আগেই জানিয়েছিলেন, ‘দ্য হান্ড্রেড’-এ সুস্পষ্ট বৈষম্যবিরোধী নীতি রয়েছে এবং তিনি আশা করেন সব দেশের খেলোয়াড়ই সব দলে সুযোগ পাবেন। 

ইসিবির এক মুখপাত্রের ভাষ্য, প্রায় ১৮টি দেশের এক হাজারের কাছাকাছি ক্রিকেটার ‘দ্য হান্ড্রেড’ নিলামে নিবন্ধন করেছেন এবং অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে ৫০ জনের বেশি খেলোয়াড় দীর্ঘ এই তালিকায় রয়েছেন। আগামী মার্চে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

৫১ ছক্কা ও ৫৩৭ রানের ম্যাচে অবিশ্বাস্য যত রেকর্ড
টি-টোয়েন্টিতে রেকর্ড বন্যার এক ম্যাচ দেখা গেল মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এলিমিনেটরে। এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। এক ম্যাচেই দেখা মিলেছে একাধিক...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ২০২৬
সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতেই ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচে তাই লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ। তবে সেই স্বপ্নপূরণ হলো না...
চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর এবং থানায় নিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থেকে ফেরার পথে...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর