১০ চার ৮ ছক্কায় ৩৩ বলেই সেঞ্চুরি! অ্যালেন দেখলেন, জয় করলেন

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১০:৫৭ পিএম

বিশ্বকাপের ফাইনালে উঠতে প্রয়োজন আর ১ রান, ফিন অ্যালেনের সেঞ্চুরি করতে দরকার ৪ রান। ইনিংসের ১৩তম ওভারেই বিশ্বকাপের ফাইনালের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। এমন পরিস্থিতিতে আগের ৪ বলে ৪ বাউন্ডারি মারা অ্যালেন নিজের সেঞ্চুরি করতে ভুলেননি। মার্কো ইয়ানসেনের ওভারের পঞ্চম বলে চার মেরে ৩৩ বলে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির দেখা পেয়ে যান অ্যালেন। সেই সঙ্গে ৪৩ বল আগেই ৯ উইকেটের দাপুটে জয়ে আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে নিউজিল্যান্ড।

দলকে বিশ্বকাপের ফাইনালে নেওয়ার পথে একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন অ্যালেন। আইসিসির পূর্ণ্য সদস্য দলের বিপক্ষে এটিই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সব ধরনের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। পূর্ণ সদস্য দেশের ব্যাটারদের মধ্যে এটি যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি। এর আগে সিকান্দার রাজা – গাম্বিয়ার বিপক্ষে, নাইরোবিতে, ২০২৪ সালে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ক্রিস গেইলের রেকর্ডও ভেঙেছেন অ্যালেন। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে  দ্রুততম সেঞ্চুরি করেছিলেন গেইল।

কলকাতার ইডেনে লক্ষ্য তাড়ায় নেমে রীতিমত ঝড় তুলেছেন টিম সাইফার্ট ও ফিন অ্যালেন। পাওয়ার প্লেতে দুই ওপেনার মিলে ম্যাচ একতরফা বানিয়ে দেন। ৬ ওভারে ৮৪ রান তোলেন কিউই ওপেনাররা। 

সাউথ আফ্রিকার বোলারদের বেধড়ক পিটুনি দিয়ে পাওয়ার প্লেতেই ২১ বলে ৪১ রানে অপরাজিত থাকেন সাইফার্ট, ১৫ বলে ৪৩ রান করেন ফিন অ্যালেন।

পাওয়ার প্লেতে এমন বেধড়ক পিটুনি খেয়ে আর ম্যাচে ফিরতে পারেনি সাউথ আফ্রিকা। ২৮ বলে ফিফটির দেখা পেয়ে যান সাইফার্ট। তবে ইনিংস বেশি বড় করতে পারেননি, দশম ওভারে রাবাদার বলে বোল্ড হন সাইফার্ট। ৩৩ বলে ৫৮ রান করেন এই ওপেনার।

এরপরের গল্পটা ছিল শুধুই অ্যালেনের। ১৯ বলে ফিফটি করা এই ওপেনার ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়ে উঠেন। শেষ পর্যন্ত ১৩তম ওভারে নিজের সেঞ্চুরি পূরণ করে দলের জয় নিশ্চিত করেন। 

এর আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় প্রথম দশ ওভারেই পিছিয়ে পড়ে সাউথ আফ্রিকা। শুরুর দিকে ইনিংসের দ্বিতীয় ওভারেই ডি কক ও রিকেল্টনকে হারায় সাউথ আফ্রিকা। এরপর মাঝ ওভারে মার্করাম ও মিলারকে হারিয়ে ১০ ওভার শেষে ৪ উইকেটে ৭৭ রান স্কোরবোর্ডে তোলে প্রোটিয়ারা। 

শেষ দিকে মার্কো ইয়ানসেনের ৩০ বলে ৫৫ রানের ইনিংসে ১৬৯ রানের সংগ্রহ পায় সাউথ আফ্রিকা। আগামীকাল ভারত- ইংল্যান্ড ম্যাচে নির্ধারিত হবে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর