পিটুনি কাকে বলে, বোঝাল ভারত

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম

বিশ্বকাপের সেমিফাইনালে এর আগে কখনো এমন দৃশ্যের দেখা মিলেনি। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ ইংল্যান্ডের বোলারদের দিয়ে শুধু বাউন্ডারি থেকে বল কুড়ানোর কাজ করিয়েছে সাঞ্জু স্যামসনরা। আগে ব্যাট করতে নেমে স্যামসন-শিবাম দুবেদের ঝড়ে ৭ উইকেটে ২৫৩ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ভারত। 

যা বিশ্বকাপের নকআউট ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। শুধু তা-ই নয়, টি–টোয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে সর্বাধিক ছক্কার(১৯) রেকর্ডে যৌথভাবে নিজেদের নাম লিখিয়েছে ভারত। এছাড়াও এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড গড়েছে ভারত- ৩৭টি বাউন্ডারি (১৯টি ছক্কা ও ১৮টি চার)। টি–টোয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি- ৪১টি (৩০টি চার ও ১১টি ছক্কা) —২০০৭ সালে যা শ্রীলঙ্কা করেছিল কেনিয়ার বিপক্ষে।

দলীয় রেকর্ডের পর ব্যক্তিগত ইনিংসেও রেকর্ড গড়েছেন সাঞ্জু স্যামসন। ৪২ বলে ৮ চার ও ৭ ছক্কায় ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এই ওপেনার। সেই সঙ্গে  টি–টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে ভারতের হয়ে সর্বাধিক ছক্কার(১৬টি) রেকর্ডেও নিজের নাম লিখিয়েছেন। পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে(১৫)। 

স্যামসনের রেকর্ড গড়ার দিনে খানিকটা আফসোস করতে পারেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। ইনিংসের দ্বিতীয় ওভারে উইল জ্যাকসের স্পিনে আভিষেক শর্মা মাত্র ৯ রানে করে ফিরে যাওয়ার পর স্যামসনের সহজ ক্যাচ ফেলে দেন ইংলিশ অধিনায়ক। জফরা আর্চারের করা ইনিংসের তৃতীয় ওভারে স্যামসনের ক্যাচ ব্রুক যখন ফেলে দেন তখন এই ওপেনারের রান ছিল মাত্র ১৫। 

এরপর কেবল ইংলিশ বোলারদের বাউন্ডারি ছাড়া করেছেন স্যামসন। দ্বিতীয় উইকেটে ইশান কিশানকে সঙ্গে নিয়ে পাওয়ার প্লেতেই স্কোরবোর্ডে তোলেন ৬৭ রান। অষ্টম ওভারে মাত্র ২৬ বলেই ফিফটির দেখা পেয়ে যান স্যামসন। 

নবম ওভারে দলীয় এক শ রান পার করে ভারত। দশম ওভারে ১৮ বলে ৩৯ রান করে ইশান কিশান ফিরে গেলেও ভারতের রানের গতি থামতে দেননি স্যামসন। এরপর তৃতীয় উইকেটে শিবাম দুবেকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন স্যামসন।

১০ ওভারে ২ উইকেটে ১১৯ রান করা ভারত বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল। আগ্রাসী ব্যাটিং ১৩তম ওভারেই দলীয় দেড়শ রান পার করে ভারত। তবে ১৪তম ওভারে নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করে উইল জ্যাকসের স্পিনে ৮৯ রান করে ফেরেন স্যামসন। 

শেষ দিকে দুবে, পান্ডিয়া ও তিলক ভার্মার ক্যামিও ইনিংসে ২৫৩ রানের সংগ্রহ পায় ভারত। ২৫ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪৩ রান করেন দুবে, ১২ বলে ২৭ রান করেন পান্ডিয়া, ৭ ভলে ২১ রান করেন তিলক। 

 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর