বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত, বাকিরা কে কত পেল

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম

আহমেদাবাদের একপেশে ফাইনালে গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে ভারত। চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারত শুধু রেকর্ড বই-ই এলোমেলো করেননি, পাশাপাশি পেয়েছে বড় অঙ্কের প্রাইজমানিও।

তা চ্যাম্পিয়ন হয়ে ভারত ঠিক কত টাকা পেয়েছে? ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, বিশ্বকাপ জেতায় ৩০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে ভারত, বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৩৬ কোটি ৫০ লাখ টাকা।

অন্যদিকে এবারের টুর্নামেন্টের রানার্স আপ নিউজিল্যান্ড জিতেছে ১৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি অর্থমূল্যে যা ১৯ কোটি ৪৬ লাখ টাকার কিছু বেশি।

আইসিসি অবশ্য আগেই ঘোষণা করেছিল, এবারের বিশ্বকাপে সব দল মিলিয়ে ১ কোটি ৩০ লাখ ডলার প্রাইজমানি দেবে। এর মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের ভাগেই বরাদ্দ ৪৬ লাখ ডলার।

এবারের সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড-প্রত্যেকে ৭ লাখ ৯০ হাজার ডলার (৯ কোটি ৬১ লাখ টাকার কিছু বেশি) করে পেয়েছে।

সুপার এইট খেলা ৮ দলের মধ্যে যে চারটি দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল, তারা প্রত্যেকে পেয়েছে ৩ লাখ ৮০ হাজার ডলার (৪ কোটি ৬২ লাখ টাকার কিছু বেশি) করে। আর গ্রুপ পর্বে বিদায় নেওয়া বাকি দলগুলোর প্রত্যেকের জন্য বরাদ্দ ২ কোটি ৫০ হাজার ডলার করে, বাংলাদেশি অর্থমূল্যে যা ৩ কোটির কিছু বেশি।   

তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
সিনেমার পর্দায় তিনি নায়ক। বাস্তব জীবনে বহু মানুষের কাছে তার পরিচয় আরও আলাদা—বিপদের সময়ে পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে। এবার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড...
স্বামী তাকে ছেড়ে দিয়েছেন। কারণ, তার চেহারা নাকি স্বামীর পছন্দ হয়নি। হাতে নেই টাকা, সামনে নেই নিশ্চিত কোনো ভবিষ্যৎ। এমন অবস্থায় জীবনের মোড় ঘুরিয়ে দিতে সামনে আসে একটি অদ্ভুত...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর