জাতীয় পতাকা জড়িয়ে বান্ধবীর সঙ্গে শুয়ে ছিলেন, থানায় অভিযোগ ভারতের ক্রিকেটারের বিরুদ্ধে

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

বিশ্বকাপ জয়ের পর গুরুতর এক অভিযোগ উঠেছে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নামে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের ম্যাচ পরবর্তী উদযাপনের সময় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে পান্ডিয়ার বিরুদ্ধে।

ভারতীয় এই অলরাউন্ডারের বিরুদ্ধে পুনের শিবাজিনগর থানায় অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবি। 

গত ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর পর ভারতের উদযাপনের সময় এই ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, উদযাপনের সময় মাঠে পান্ডিয়া ভারতীয় তেরঙা পতাকাটিকে যথাযথ সম্মান দেখাননি। 

অভিযোগপত্রে বলা হয়েছে, উদযাপনের সময় পান্ডিয়া জাতীয় পতাকাটি শরীরে জড়িয়ে অনুপযুক্ত আচরণ করেছিলেন। এই ধরনের আচরণ জাতীয় পতাকার প্রতি অসম্মান প্রদর্শনের শামিল এবং এ বিষয়ে প্রযোজ্য আইনের আওতায় ব্যবস্থা নেওয়া উচিত।

অভিযোগকারী আইনজীবী ওয়াজিদ খান বলেন, ‘এই কাজটি আইন অনুযায়ী একটি অপরাধ এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

সংশ্লিষ্ট আইনজীবীর দাবি, উদযাপনের সময় পান্ডিয়া একাধিকবার ভারতীয় পতাকার প্রতি অসম্মান দেখিয়েছেন। তাঁর দাবি অনুযায়ী, হার্দিককে মাঠে নাচতে ও এদিক-সেদিক ঘোরাঘুরি করতে দেখা গেছে। এমনকি হার্দিক তাঁর বাগদত্তা মাহেইকা শর্মার সঙ্গে মঞ্চে শুয়ে ছিলেন এবং সে সময় তাঁর কাঁধে জাতীয় পতাকা জড়ানো ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ আছে।  

হার্দিক তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে পতাকাকে অসম্মান করার মতো কাজ করেছেন জানিয়ে ওয়াজিদ খান বলেন, ‘আপনারা নিশ্চয়ই টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেছেন। হার্দিক পান্ডিয়া জয়ের উদযাপনে তাঁর বান্ধবীর সঙ্গে নাচছিলেন। জাতীয় পতাকাটি তার পিঠে বাঁধা ছিল… ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ধারা ২ অনুযায়ী আমাদের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা উচিত। কিন্তু হার্দিক পান্ডিয়া বিজয়ের আনন্দে এতটাই মেতে ছিলেন যে তিনি তাঁর বান্ধবীর সঙ্গে জাতীয় পতাকা জড়িয়ে শুয়ে ছিলেন… আমার মতে এটি জাতীয় পতাকার অপমান।’

পুনের শিবাজিনগর থানার এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে অভিযোগটি থানায় জমা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর