সাকিব-তাসকিনরা কে কোথায় ঈদ করছেন? 

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১১:৪৪ এএম

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজ জয়ের পর ক্রিকেটাররা তাদের গ্রামের বাড়িতে ঈদ কাটাতে গিয়েছেন। অনেকে আবার দেশের বাইরেও ঈদ করছেন। 

সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে ঈদ করেছেন, মেহেদী হাসান মিরাজও দেশের বাইরে থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে পেসার তাসকিন আহমেদ ঢাকাতেই ঈদ পালন করেছেন। নিজ সন্তান ও বাবার সঙ্গে ঈদের নামাজ পড়ে সবাইকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন এই পেসার। 

ঢাকার বাইরে নিজ নিজ গ্রামের বাড়িতে ঈদ করছেন মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনরা। 

এক নজরে ক্রিকেটারদের ঈদ শুভেচ্ছার ছবি: 

ঢাকাতেই বাবা-ছেলের সঙ্গে তাসকিনের ঈদ। ছবি: ফেসবুক

 

যুক্তরাষ্ট্রে সাকিব ও আল আমিন হোসেনের ঈদ। ছবি: ফেসবুক

বগুড়ায় পরিবারের সঙ্গে মুশফিকুর রহিমের ঈদ। ছবি: ফেসবুক

পরিবারের সঙ্গে রিশাদ হোসেনের ঈদ। ছবি: ফেসবুক

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
৫১ ছক্কা ও ৫৩৭ রানের ম্যাচে অবিশ্বাস্য যত রেকর্ড
টি-টোয়েন্টিতে রেকর্ড বন্যার এক ম্যাচ দেখা গেল মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এলিমিনেটরে। এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। এক ম্যাচেই দেখা মিলেছে একাধিক...
জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর