পিএসএল: সব উশুল করে দিলেন রানা-শরীফুল

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ এএম

পিএসএলে খেলা অন্যান্য বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে গত রোববারই দেশে ফেরার কথা ছিল নাহিদ রানা ও শরীফুল ইসলামের। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পেশোয়ার জালমি অনুরোধ করে এই দুই পেসারের অনাপত্তি পত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়িয়ে নেয়।

ফ্র্যাঞ্চাইজিটি এ দুজনকে ধরে রাখতে কেন অনুরোধ করেছিল, সেটা গতকাল সোমবার আরেকবার প্রমাণ করেছেন নাহিদ রানা ও শরীফুল। দুর্দান্ত বোলিংয়ে আরেকটা ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন দুই পেসার। পেশোয়ারকে জিতিয়ে আজ দেশে ফেরার কথা শরীফুল ও নাহিদ রানার।

পিএসএলে গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে ২৪ রানের জয় পেয়েছে পেশোয়ার। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান তোলে দলটি। পরে নাহিদ রানা-শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে মুলতান আটকে যায় ১৭২ রানে।

গতকালের ম্যাচে বাংলাদেশি দুই পেসার কতটা প্রভাব রেখেছেন, সেটা স্কোরকার্ডেও স্পষ্ট। নাহিদ রানা ৪ ওভারে মোটে ২৪ রানে ২ উইকেট নিয়েছেন। শরীফুল কোনো উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মোটে ২৭ রান।

স্কোরকার্ডে স্পষ্ট হলেও দুজনের বোলিংয়ের প্রকৃত কার্যকারিতা সেখানে পুরোপুরি ফুটে উঠছে না। মুলতান ইনিংসের ১৬ ওভার শেষে স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৫১ রান। জয়ের জন্য শেষ ২৪ বলে দলটির তখন ৪৬ রান দরকার। হাতে তখনো ৫ উইকেট। ম্যাচের পাল্লা যেকোনো দিকে হেলে যেতে পারে।

এমন পরিস্থিতিতে ইনিংসের ১৭তম ওভারে গিয়ে ৬ রান দেন নাহিদ রানা। একই সঙ্গে তুলে নেন আরাফাত মিনহাসের উইকেট। পরের ওভারে শরীফুল দেন ৫ রান। ইনিংসের পরের ওভারে নাহিদ রানা ছিলেন আরও বিধ্বংসী। ২ রান দিয়ে নিয়েছেন আরেকটা উইকেট।

ডেথ ওভারের ওই গুরুত্বপূর্ণ মুহূর্তে নাহিদ রানা ও শরীফুল দুজনে মিলে ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়েছেন। ম্যাচটা ঘুরে গেছে ওখানেই। শেষ ওভারে জয়ের জন্য মুলতানের সমীকরণ তখন ৩৩ রানের। সুফিয়ান মুকিম ৮ রান দিয়ে ওভারটা শেষ করেন।

গতকালের এ জয়ে পিএসএলে পেশোয়ারের জয়ের ধারা অব্যাহতই থাকল। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই থাকল পেশোয়ার। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মুলতান।  

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর