হাসান মাহমুদের ৬ উইকেট, অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে আটকে দিল বাংলাদেশ

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম

হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিং, তাসকিন আহমেদের অদ্ভুত ডান্স, এবাদত হোসেনের স্যালুট - ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মোটে ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়ার পথে হাসান মাহমুদ উইকেট নিয়েছেন ৬টি। এছাড়া তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নিয়েছেন ২টি করে উইকেট। টেস্টে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৬টি উইকেটই নিলেন বাংলাদেশি পেসাররা। এতেই স্পষ্ট, ডারউইনে পেসারদের সামনে কতটা ধুঁকেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

স্কোরবোর্ডে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানদের রানের ঘরের দিকে তাকালেও সেটা বোঝা যায়। এক স্টিভেন স্মিথ ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটসম্যান ২৫ রানও করতে পারেননি। স্মিথ যে শেষ পর্যন্ত ৭১ ইনিংস খেলেছেন, সেখানেও আছে ভাগ্যের ছোঁয়া। মাত্র ২ রানে ক্যাচ দিয়েছিলেন স্মিথ, কিন্তু এবাদতের বলে তুলে দেওয়া সেই ক্যাচটি নিতে ব্যর্থ হন তানজিদ তামিম! সেই ক্যাচ ছাড়ার চড়া মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে।

অবশ্য ডারউইনে অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার ট্রাভিস হেড ও জেইক ওয়েদারাল্ড। কোনো বিপদ ছাড়াই ১১ ওভার পর্যন্ত কাটিয়ে দেন দুজন। ততক্ষণে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয়েছে ৪৫ রান। এর পরের গল্পটা বাংলাদেশের।

ইনিংসের ১২তম ওভারে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন হাসান মাহমুদ। হাসানের বলে ড্রাইভ খেলতে চেয়েছিলেন ওয়েদারাল্ড। সেটি ব্যাটের কানায় লেগে আশ্রয় নেয় লিটনের গ্লাভসে। নিজের পরের ওভারে রাউন্ড দ্য উইকেটে বোলিং করে ২২ রান করা হেডকে ফেরান হাসান। অস্ট্রেলিয়ার তখন ৫২ রানে ২ উইকেট নেই। একটু পরেই আবারও উইকেট শিকারের খুব কাছে গিয়েছিল বাংলাদেশ। ২ রানে থাকা স্মিথ স্লিপে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু সেটি ধরতে পারেননি তানজিদ তামিম।

অবশ্য তাতে বাংলাদেশের উইকেট উদযাপন থেমে থাকেনি। তিনে নামা মার্নাশ লাবুশেনকে ১ রানেই ড্রেসিংরুমের পথ ধরান এবাদত। একটু পরে ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে অদ্ভুত ভঙ্গিতে নেচে উদযাপনের মাত্রা বাড়িয়ে দেন তাসকিন। বাংলাদেশি পেসারদের দাপটে ৪ উইকেটে ৭৪ রানে মধ্যাহ্নভোজে যায় অস্ট্রেলিয়া।

পরের সেশনেও ঠিক ৪টি উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে মধ্যাহ্নভোজের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিল স্বাগতিকরা। অ্যালেক্স ক্যারিকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৫৫ রান যোগ করেন স্মিথ। অবশেষে ইনিংসের ৩৭তম ওভারে দারুণ এক ডেলিভারিতে ১৯ রান করা ক্যারিকে বোল্ড করে ড্রেসিংরুমের পথ ধরান এবাদত। এরপর ওয়েবস্টারকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন তাসকিন। পরের গল্পটা আবারও হাসান মাহমুদের।

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সকে দুই অঙ্ক ছুঁতে দিলেন না। উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করলেন মিচেল স্টার্ককেও। এরপর ফেরালেন গলার কাটা হয়ে যাওয়া কামিন্সকে। ভারত ও পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার মাটিতেও ৫ উইকেট নেওয়ার কীর্তি হয় হাসান মাহমুদের। সেখানেই থামেলন না ২৬ বছর বয়সী এ পেসার। লায়নকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথমবার ৬ উইকেট শিকার করলেন। তাতে অস্ট্রেলিয়াও গুটিয়ে গেল দুই শ-র আগে, ১৯৮ রানে।

মায়ামি বাদ পড়লেও সেদিকে তেমন ভ্রূক্ষেপ নেই ক্লাবটির! বরং মেসি যে শোক কাটিয়ে মাঠে ফিরেছেন, সেটাই আপাতত বড় তাদের কাছে। এ প্রসঙ্গে মায়ামির এক ফুটবলার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে বলেছেন, ‘ও...
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, 'নির্বাচকের সাথে এটাই কথা হচ্ছিল যে, ২৩ বছর আগের মতো এই দল এখন আর নেই। এই দলের ওপর উনার বিশ্বাস আছে। আমরা খেলোয়াড় হিসেবে...
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়েই প্রায় এক বছরের বেশি সময় পর একসাঙ্গে মাঠে নামতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ‘বিগ থ্রি’ পেসার- প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। এর বাইরে অস্ট্রেলিয়ার একাদশে আছেন...
রোনালদো যে এই সপ্তাহে বিয়ে করতে যাচ্ছেন, দ্য সানসহ বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম কয়েকদিন আগেই সেটা জানিয়েছিল। এর মধ্যে পর্তুগালের মাদেইরার ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালের নাম ব্যাপকভাবে আলোচনায় এসেছিল।
রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল এরইমধ্যে মহাসচিবের পদসহ বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন।
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান অলি আহমদ রাষ্ট্রতপতি হতেন বলে মনে করছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার তাঁর পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে এ...
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে পিএসআই মো. কামরুল হায়দার রুবাইয়াত বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত আসামি করে কোতয়ালী মডেল...
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের আরও একজন আহত হয়েছেন।
লোডিং...

এলাকার খবর