নারী এশিয়া কাপ

বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের সামনে আজ সংযুক্ত আরব আমিরাত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম

জিতলে সেমিফাইনাল, হারলে বিদায়— এমন সমীকরণ সামনে রেখে নারী এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

টি-টোয়েন্টি সংস্করণের এবারের এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। গ্রুপ ‘বি’তে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারায় বাংলাদেশ। তবে পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখেন জ্যোতিরা। হেরে যান শ্রীলঙ্কার মেয়েদের কাছে। এতে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পথ নড়বড়ে হয়ে পড়ে।

‘বি’ গ্রুপে নিজেদের খেলা ৩ ম্যাচের সবগুলো জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সমান ম্যাচ খেলা ইন্দোনেশিয়া ৩টি ম্যাচে হেরে এরই মধ্যে বিদায় নিয়েছে। গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত- দুদলই দুটি করে ম্যাচ খেলে একটিতে জিতেছে। আজ দুদলের মুখোমুখি দেখায় জয়ী দল আগামী শুক্রবারের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে।  

তবে আপাতত সেসব না ভেবে নিজেদের ভুলগুলো ঠিক করতে চান সোবহানা মোস্তারি। বাংলাদেশ দলের তারকা এই ব্যাটার বলেছেন, ‘সর্বশেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের ওপর ব্যাপকভাবে মনোযোগ দিয়েছিলাম। কিছু নির্দিষ্ট জায়গায় আমাদের সত্যিই উন্নতি করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা (গুরুত্বপূর্ণ মুহূর্তে) ক্যাচ মিস করি নয়তো ভুল ফিল্ডিং করি। আমাদের ব্যাটিং ও ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।’

নিজেদের ভুল শুধরে আজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ, সেটা উঠে এসেছে মোস্তারির কথায়, ‘সংযুক্ত আরব আমিরাত বেশ ভালো দল। এখন আমাদের মনোযোগ শেষ ম্যাচে এবং আমাদের এটা জিততে হবে।’

এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
অর্থাৎ এক-দুজন নয়, আরও পাঁচজন প্রসাবী ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। আর সেই ৫ জনকে নিয়ে বড় আপডেট দিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। জানিয়েছেন, দ্রুতই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তারা।
ইতোফুসা এরই মধ্যে বাংলাদেশে এসেছেন। শুধু তাই নয়, পেয়েছেন বাংলাদেশের জন্মনিবন্ধন। এবার অপেক্ষা শুধু পাসপোর্টের। আর সেটি হয়ে গেলেই শুরু হবে ইতোফুসার সবচেয়ে বড় পরীক্ষা— বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এবং দোষীদের বিচারের...
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে নমনীয় হওয়ার কারণেই দলটির বিচার করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ মঙ্গলবার সকালে...
ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভেনিসের...
রুহুল কবির রিজভী জানান, ৩ ধর্মের ৩ টি ট্রাস্ট গঠিত হয়েছে। এর মাধ্যমে তাদের উপাসানলয়গুলো সমৃদ্ধ হবে ও সুন্দরভাবে পরিচালিত হবে। একে অপরের মধ্যে সম্প্রীতি বাড়াবে এই ট্রাস্টগুলো।
লোডিং...

এলাকার খবর