চোর পালানোর পর বুদ্ধি বেড়েছে তাদের

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১:৩৫ এএম

এ মৌসুমে হয়তো খালি হাতে ঘরে ফিরতে হবে বায়ার্ন মিউনিখকে। জার্মান কাপ থেকে বাদ পরেছে। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকলেও তাদের খেলার ধরন দেখে ফেবারিটদের কাতারে রাখা যাচ্ছে না। আর সবেধন নীলমনি যে বুন্দেসলিগা- গত ১১ মৌসুম ধরে যা নিজস্ব সম্পত্তি হয়ে উঠেছিল, সেটাও হাতছাড়া হওয়ার জোগাড়।

বুন্দেসলিগায় গতকালের আগ পর্যন্ত শীর্ষে থাকা বায়ের লেভারকুসেনের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে ছিল বায়ার্ন। হাতে আছে ১০ ম্যাচ, এর মধ্যে এত বড় ব্যবধান কমানো প্রায় অসম্ভব। বিশেষ করে যে দল এখনো পর্যন্ত মৌসুমে কোনো ম্যাচ হারেনি তাদের হঠাৎ চারটি ম্যাচে পা হড়কানো কিছুটা হলেও বিস্ময়ের জন্ম দেবে।

তবে ক্যারিয়ারে কোনো শিরোপা না জেতার অভিশাপ কাটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন হ্যারি কেইন। গতকাল তাঁর হ্যাটট্রিকে মাইনসকে ৮-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। গতকালের তিন গোলের পর লিগে এরই মধ্যে ৩০ গোল হয়ে গেছে কেইনের। 

হ্যাটট্রিকের পর কেইন যে পোস্ট করেছেন, তাতে ইঙ্গিত বর্তমানে বার্সেলোনায় খেলা রবের্ত লেভানদফস্কির রেকর্ডেও নজর আছে তাঁর।

বায়ার্নের জার্সিতে চতুর্থ হ্যাটট্রিকের রাতে দুটি রেকর্ড ভেঙেছেন। প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এক মৌসুমে অন্তত আট ম্যাচে একাধিক গোল করেছেন। সে সঙ্গে উই সিলারের পর বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে ৩০ গোল করার কীর্তিও হয়ে গেল তাঁর।

ম্যাচের পর ম্যাচ বল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কেইন, সঙ্গে বার্তাও দিয়েছেন, ‘আরও অনেক কিছুই বাকি।’ ২৫ ম্যাচে ৩০ গোল করা কেইনের পক্ষে বাকি ৯ ম্যাচে লেভানদফস্কির করা ৪১ গোলের রেকর্ড ভাঙার ভালো সম্ভাবনা আছে।

কোচ টমাস টুখেল অন্তত আস্থা রাখছেন শিষ্যের ওপর, ‘ও যেকোনো কিছুই করতে পারে। ওর দারুণ ব্যক্তিত্ব আছে, দারুণ আদর্শ। উঁচু মানের খেলোয়াড়। ওকে অনুশীলন করাতে পেরে আমি আনন্দিত।’

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ শুরু হতে আর কিছুদিন অপেক্ষা। ১৫ আগস্ট শুরু হবে লা লিগা। ২১ আগস্ট শুরু সবচেয়ে জনপ্রিয় ইপিএল। আর মাসের শেষ দিকে বুন্দেসলিগা। রিয়ালের ডাগআউটে দ্বিতীয়বার দেখা যাবে মরিনিয়োকে। বড়...
ফুটবল বিশ্বকাপ ২০২৬ শেষের পথে। ৪৮ দলের এই টুর্নামেন্টে ১০৪ ম্যাচের ১০২টি ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। বাকি কেবল ২টি ম্যাচ- ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন...
দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও সাক্ষাৎ হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বুধবার দিবাগত রাত ১টায় টুর্নামেন্টের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার...
পানামার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে আবারও আলোচনায় আসেন নানা কওয়াকু বোনসাম নামের ওই তান্ত্রিক। তিনি এবার দাবি করেন, কেইনের ওপর থেকে জাদু তুলে নিয়েছেন তিনি। সঙ্গে ভবিষ্যদ্বাণী করেন, পানামার...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর