ভারতকে একবার নয়, দুবারই হারাতে চান হামজা চৌধুরী

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১০:৫৪ পিএম

অপেক্ষার পালা শেষ। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা (বর্তমানে ধারে শেফিল্ড ইউনাইটেডে) এ ফুটবলার এবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠ মাতাবেন।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা ২৭ বছর বয়সী এ ডিফেন্সিভ মিডফিল্ডারের।

প্রিমিয়ার লিগের ফুটবলার খেলবেন বাংলাদেশের জার্সিতে, এ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি ছিল না। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়া সংশ্লিষ্ট গ্রুপগুলোতে সেটার আঁচ পাওয়া যাচ্ছিল। আজ বিমানবন্দরেও হামজাকে বরণ করতে ভক্ত-সমর্থকদের উপচে পড়া ভিড় খেয়াল করা গেছে।

এমন পরিস্থিতিতে দেশে ফিরে প্রায় ঘণ্টা খানেক পর গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন হামজা। সেখানে তিনি জানিয়েছেন, দেশে ফিরতে পেরে রোমাঞ্চিত। একই সঙ্গে এটাও জানিয়েছেন, ভারতকে দুই ম্যাচেই হারাতে চান তিনি।

হামজা বলেছেন, ‘(বাংলাদেশে এসে) ভালো লাগছে। এটা আরও অনেক আগেই হওয়ার কথা ছিল।’

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে হামজা বলেছেন, ‘খুব বেশি রোমাঞ্চিত। আশা করি আমরা দুই লেগেই জিতব।’ সে ম্যাচের পরিকল্পনা কী, জানতে চাইলে হামজা বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমরা জিতব। বাংলাদেশকে নিয়ে আমার বড় স্বপ্ন আছে। আমি কোচ হ্যাভিয়ের (কাবরেরার) সঙ্গে কথা বলেছি। ইনশাআল্লাহ, আমরা জিতে পরের ধাপে যাব।’

উল্লেখ্য, আজ বিমানবন্দর থেকে সরাসরি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে যাবেন হামজা। সেখানে দুই-একদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ঢাকা আসবেন, এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। আগামী ২০ মার্চ কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তাঁর।

আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
অর্থাৎ এক-দুজন নয়, আরও পাঁচজন প্রসাবী ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। আর সেই ৫ জনকে নিয়ে বড় আপডেট দিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। জানিয়েছেন, দ্রুতই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তারা।
ইতোফুসা এরই মধ্যে বাংলাদেশে এসেছেন। শুধু তাই নয়, পেয়েছেন বাংলাদেশের জন্মনিবন্ধন। এবার অপেক্ষা শুধু পাসপোর্টের। আর সেটি হয়ে গেলেই শুরু হবে ইতোফুসার সবচেয়ে বড় পরীক্ষা— বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
দু–একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল সোমবার রাতে এই নিম্নচাপের ঘোষণা দেয় আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি শুরু হয়েছে। 
লক্ষ্মীপুরে রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার তিন মাস পার হলেও খুনের কারণ এখনো ধোঁয়াশা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত...
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর