অপেক্ষা শেষের পথে, জাতীয় দলের দরজায় শুকি ইতোফুসা!

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

শুকি ইতোফুসার কথা মনে আছে? বাংলাদেশের জার্সি পরার জন্য জাপানের পাসপোর্ট ছাড়তে চেয়েছিলেন। জাপানে বেড়ে ওঠা ২২ বছর বয়সী এ বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলারকে নিয়ে গত ১৩ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ইনডিপেনডেন্ট টেলিভিশন। সেই শুকি ইতোফুসার স্বপ্ন এখন বাস্তবের আরও কাছে!

ইতোফুসা এরই মধ্যে বাংলাদেশে এসেছেন। শুধু তাই নয়, পেয়েছেন বাংলাদেশের জন্মনিবন্ধন। এবার অপেক্ষা শুধু পাসপোর্টের। আর সেটি হয়ে গেলেই শুরু হবে ইতোফুসার সবচেয়ে বড় পরীক্ষা— বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াই।

গত জুলাইতে জানা গিয়েছিল, বাবার দেশ বাংলাদেশের হয়ে খেলতে জাপানের নাগরিকত্ব ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতেও প্রস্তুত তিনি। দুই মাসেরও কম সময়ের মধ্যে সেই স্বপ্ন পূরণের পথে অনেকটাই এগিয়ে গেছেন ইতোফুসা। বাংলাদেশে এসে যোগ দিয়েছেন ফর্টিস এফসিতে। ক্লাবটির হয়ে অনুশীলনও শুরু করেছেন এই তরুণ।

সবচেয়ে বড় আপডেট এসেছে তাঁর পাসপোর্ট নিয়ে। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, শুকির পাসপোর্টের প্রক্রিয়া প্রায় শেষ। ফর্টিসের কর্মকর্তাদের অনুরোধে বাফুফের ম্যানেজমেন্টের মাধ্যমে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এক-দুই দিনের মধ্যেই তাঁর পাসপোর্ট হয়ে যেতে পারে বলে আশাবাদী বাফুফে। অর্থাৎ, জাপান থেকে বাংলাদেশের লাল-সবুজের পথে শুকির যাত্রা এখন আর শুধু স্বপ্ন নয়—বাস্তব রূপ নিতে শুরু করেছে।

'শুকি' নামের জাপানি অর্থ— সুখ বা আনন্দের প্রতীক। ইতোফুসার চুল রাঙানো রুপালি-সোনালি রঙে, উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। তাঁকে দেখে বোঝার উপায় নেই, তাঁর গায়ে বইছে বাংলাদেশি রক্ত। জাপানে বেড়ে ওঠা এই তরুণের বাবা নারায়ণগঞ্জের সন্তান আতাউর রহমান, আর মা জাপানিজ শিজু ইতোফুসা। বাংলা বা ইংরেজি— কোনো ভাষাতেই দক্ষ নন ইতোফুসা, ক্লাবে সতীর্থদের সঙ্গে কথা বলছেন চ্যাটজিপিটি ব্যবহার করে!

তবে ভাষার দূরত্ব থাকলেও ফুটবলের মাঠে তাঁর মেধা স্পষ্ট। গতি, ড্রিবলিং আর নিখুঁত ক্রসিংয়ের সমন্বয়ে দুই উইংয়েই খেলতে পারেন শুকি। এমনকি জাপানের মর্যাদাশীল 'এম্পেররস কাপে' গোল করার রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে।

হামজা চৌধুরী, শমিত শোম কিংবা জায়ান আহমেদদের পর শিকড়ের টানে আসা ফুটবলারদের তালিকায় নতুন আশার নাম শুকি। তবে পাসপোর্ট মিললেই কিন্তু জাতীয় দলের দরজা সরাসরি খুলছে না! বাংলাদেশ জাতীয় দলের কোচ থমাস ডুলি ইতোমধ্যেই শুকি ইতোফুসাকে স্পষ্ট জানিয়েছেনন— জাতীয় দলে জায়গা পেতে হলে আগে মাঠের পারফরম্যান্স টেস্টে পাস করতে হবে।

সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শুকিও। তাঁর বাবা আতাউর রহমানও জাপান থেকে আশা রাখছেন, ছেলে নিজের মেধা দিয়ে লাল-সবুজের মান রাখবে। মাঠে জাপানি শৃঙ্খলা আর হৃদয়ে বাংলাদেশি আবেগ— এই দুইয়ের শক্তিতে নিজেকে প্রমাণের অপেক্ষায় এখন ২২ বছরের শুকি।

অর্থাৎ এক-দুজন নয়, আরও পাঁচজন প্রসাবী ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। আর সেই ৫ জনকে নিয়ে বড় আপডেট দিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। জানিয়েছেন, দ্রুতই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তারা।
তবে সেটি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ নয়। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসির প্রতি সম্মান জানিয়ে ঘরের মাঠের দর্শকদের সামনে মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
আগামীকাল সোমবার থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু হবে। আমানতকারীরা সম্পূর্ণ মূল অর্থ তুললে, কোনো মুনাফা পাবেন না। 
নোয়াখালী শহরে একটি বেসরকারি চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে সেখানে গিয়ে কাউকে না পেয়ে রাতেই হাসপাতালটি বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। অভিযুক্ত...
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে...
২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলীকে হত্যা মামলায় জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামিকে খালাস দেয়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর