হামজা আসায় ‘প্রথম প্রেমের রোমাঞ্চ’ ফিরছে মাশরাফির

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১২:৪৯ পিএম

বাংলাদেশের ফুটবলে এখন হামজা চৌধুরী জ্বর বয়ে যাচ্ছে। সিলেট আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হবিগঞ্জের স্নানঘাট মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। বাংলাদেশের জার্সিতে হামজা দেশের ফুটবলের অনেক কিছুই বদলে দেবে বলে ধারণা করছেন অনেকে।

এই মিডফিল্ডারের আগমনে আশার আলো দেখছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে রাতারাতি সবকিছু বদলে যাওয়ার প্রত্যাশাও করছেন না এই ক্রিকেটার।

হামজার আগমনে পুরোনো রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি। বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাওয়া এই ফুটবলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল এক পোস্ট দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি হামজার ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরি! আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে।‘

হামজার নামের পাশে বাংলাদেশের নাম উচ্চারণ হওয়াটাকে বড় পাওয়া বলে মনে করেন মাশরাফি, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া।‘

হামজার ছোঁয়ায় বাংলাদেশের ফুটবল একেবারেই মুহূর্তের মধ্যে বদলে যাবে বলে প্রত্যাশা করেন না মাশরাফি। তবে হামজার লাল-সবুজ জার্সি অনেক তরুণকে স্বপ্ন দেখাবে জানিয়ে মাশরাফি লেখেন, ‘আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা। আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে। স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে, শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে।‘

বাংলাদেশের ফুটবল সংস্কৃতিতেও পরিবর্তন আসবে জানিয়ে মাশরাফি লেখেন, ‘আশা করব, আপনাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে, আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে। জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ প্রবাসী যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, আরও যারা আসবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা।‘  

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের আগে শুভকামনা জানিয়ে মাশরাফির বার্তা, ‘ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলির জন্য শুভকামনা হামজা। শুভকামনা বাংলাদেশ ফুটবল দল।‘

এদিকে মাশরাফির আগে হামজাকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ওয়ানডে থেকে সদ্য অবসর নেয়া মুশফিকুর রহিম। ফুটবলের হামজা ক্রিকেটারদের মনেও আশার আলো জাগিয়েছেন। সকলেরই প্রত্যাশা দেশের ফুটবল ভিন্ন এক ধাপে যাবে হামজার হাত ধরে।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর