সুযোগ পেয়েও মেসিদের বিশ্বকাপ জয়ের মুহূর্ত কেন দেখেননি পোপ ফ্রান্সিস

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম

গতকাল ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুর শোকে মুহ্যমান খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ফুটবল দুনিয়াও বাদ পড়েনি। গতকাল তাঁর বিদায়ের শোকে ইতালিতে পেশাদার ফুটবলের সব ম্যাচ বাতিল করা হয়েছে।

স্বয়ং লিওনেল মেসি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘একজন ভিন্ন পোপ, একদম আপন, আর্জেন্টিনার… শান্তিতে থাকুন পোপ ফ্রান্সিস। বিশ্বকে থাকার জন্য আরেকটু ভালো করার জন্য ধন্যবাদ। আপনার অভাব টের পাব আমরা।’

আর্জেন্টাইন এই ধর্মগুরু স্বঘোষিত ফুটবল সমর্থক। মৃত্যুর আগে প্রিয় আর্জেন্টিনাকে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতার আনন্দও গায়ে মেখেছেন। কিন্তু এত বড় সমর্থক হয়েও মেসিদের বিশ্বকাপ জয় সরাসরি দেখেননি তিনি।

২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষার শেষ হয়েছিল আর্জেন্টিনার। ২০২৩ সালে লা ন্যাশিওনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়াত পোপ কেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মুহূর্ত দেখেননি তার ব্যাখ্যা দিয়েছিলেন।

ধর্মের পথে বহু আগ থেকেই হাঁটলেও ফুটবলের প্রতি অনুরাগে কখনো সেটা বাঁধা হয়নি তাঁর। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনাকে বিশ্বকাপ জিততে দেখেছেন পোপ ফ্রান্সিস। বুয়েনস এইরেসের ক্লাব সান লরেনসোর ভক্ত তিনি। কিন্তু এত বড় ফুটবল সমর্থক হয়েও মেসিদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্তের সাক্ষী হননি। কারণটা একটু অদ্ভুত।

১৯৯০ সালে লেডি কারমেনের (মাতা মেরি) কাছে প্রতিজ্ঞা করেছিলেন আর কখনো টিভি দেখবেন না। মৃত্যুর আগপর্যন্ত সে প্রতিজ্ঞা না ভাঙার চেষ্টা করেছেন তিনি। কেন এমন প্রতিজ্ঞা করেছিলেন, সে প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘নিজের এত বড় ক্ষতি করার তো মানে হয় না, এটা হার্টের জন্য ক্ষতিকর।’

মায়ামির জার্সিতে এটি ছিল মেসির ১০০তম গোল। মেসির গোলের সেঞ্চুরির রাতে ক্রুজ আজুলকে হারিয়ে ক্যাম্পেওনেস কাপ জিতেছে মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর মায়ামির জার্সিতে এটি মেসির ৫ম শিরোপা।...
আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসি শুধু ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটা খেলবে। ওই ম্যাচটা মূলত মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
এই ৩ প্রতিপক্ষের মধ্যে বলিভিয়া তুলনামূলক আর্জেন্টিনার পরিচিত প্রতিপক্ষ। একই মহাদেশের হওয়ায় নিয়মিতই বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলে আর্জেন্টিনা। বলিভিয়া বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৭ নম্বরে আছে।
অবশ্য ম্যাচের শুরুতে (৪র্থ মিনিটে) সারিডজের গোলে এগিয়ে গিয়েছিল ন্যাশভিলে। তবে ১৯ মিনিটে মেসির দারুণ এক কর্নারে নাশভিলের রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে জড়ায়। মেসির কর্নারে আত্মঘাতী...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি তুলে ধরেন...
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দুদফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর