৮৪০ কোটি নয়, তেল বিক্রি করে সর্বোচ্চ ৫৬০ কোটি পাবে তারা

আপডেট : ১৫ জুন ২০২৫, ১১:৪৩ এএম

টটেনহাম হটস্পার ২০ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড ম্যাথিস তেলকে পাকাপাকিভাবে ক্লাবে আনতে যাচ্ছে। গত পাঁচ মাস ধারে টটেনহামের জার্সিতেই খেলা এই ফরোয়ার্ডের জন্য শর্তসাপেক্ষে বায়ার্ন মিউনিখকে ৪ কোটি ইউরো (৫৬২ কোটি টাকা) দিতে রাজি হয়েছে লন্ডনের ক্লাবটি।

১৬ বছর বয়সে রেনের জার্সিতে লিগ আতে অভিষেক তেল। এই ক্লাব থেকে কিশোর উসমান দেম্বেলে ও এডুয়ার্ডো কামাভিঙ্গা নজর কেড়েছিলেন। তাই ২০২২ সালে ১৭ বছরের তেলকে প্রায় ৩ কোটি ইউরোতে কিনে নিয়েছিল বায়ার্ন। 

তবে বুন্দেসলিগার ক্লাবে আড়াই বছরেও মূল একাদশে জায়গা করতে পারেননি, করেছিলেন মাত্র ১৬ গোল। নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে একদমই সুযোগ পাচ্ছিলেন না। ১৪ ম্যাচে মাঠে নেমে অল্প যে কিছুক্ষণ খেলতে পেরেছিলেন তাতেও কোনো গোল নেই। 

গত জানুয়ারিতে তাই তাঁকে ধারে পাঠিয়ে দেয় বায়ার্ন মিউনিখ। ধারের জন্য ১ কোটি ইউরো, সে সঙ্গে ধার শেষে ৬ কোটি ইউরোতে (৮৪৩ কোটি টাকা) কেনার অপশন। 

দল বদলেও যে খুব একটা ভালো করতে পেরেছেন তেল, এমন নয়। ২০ ম্যাচে ৩ গোল করেছেন, আর এক গোলে সহায়তা করেছেন। অর্থাৎ প্রতি ৩১৫ মিনিটে একবার গোলে অবদান রেখেছেন। তবে পরিসংখ্যানকে একপাশে সরিয়ে মাঠে যেভাবে খেলেছেন, সেটাই মনে ধরেছে টটেনহামের। তাই নতুন কোচ টমাস ফ্রাঙ্ক ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে ধরে রাখতে চাইছেন।

এদিকে পারফরম্যান্স উল্লেখযোগ্য না হওয়ায়, আগের অবস্থান থেকে সরে এসেছে বায়ার্ন। আগের প্রস্তাবিত ৬ কোটি নয়, পারফরম্যান্স বোনাসের শর্তসহই ৪ কোটি ইউরোতে বিক্রি করবে বলে জানিয়েছে ইএসপিএন। টটেনহামের সঙ্গে বেতনসহ অন্যান্য বিষয়ে দর-কষাকষি শেষে ২০৩১ পর্যন্ত চুক্তি করতে রাজি হয়েছেন তেল।

ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল রাতে। মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এমবাপে, দেম্বেলে, ওলিসেকে নিয়ে আসরের সেরা আক্রমণভাগ ফ্রান্সের। অন্যদিকে ইয়ামাল, ওয়ারসাবালরা ছন্দময় ফুটবল খেলছে। বিশ্বকাপের...
প্যারাগুয়ে নেতিবাচক ও মাত্রাতিরিক্ত আগ্রাসী ফুটবল খেলায় ফ্রান্সও একই ধরনের কৌশল বেছে নিতে বাধ্য হয়েছিল বলে জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। জার্মানিকে যে ছকে বিদায় করেছিল প্যারাগুয়ে, এবার ফরাসিদের...
ফেবারিট ফ্রান্স নাকি জায়ান্ট-কিলার প্যারাগুয়ে। বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি-টু থেকে কে যাবে শেষ ষোলোতে। টুর্নামেন্টের অপ্রতিরোধ্য ফ্রান্স সবদিক থেকে এগিয়ে। তবে, জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে আছে...
উসমান দেম্বেলের হ্যাটট্রিকে, নরওয়েকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। সেই সাথে গ্রুপ সেরা হয়ে উঠেছে নকআউট পর্বে। ম্যাচের ৩২ মিনিটেই ৩ গোল দিয়ে, রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ডেম্বেলে। বিশ্বকাপ ইতিহাসে এটি...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর