ফিফা র‍্যাঙ্কিং

বাংলাদেশ ৯ বছরে নিজেদের সেরা অবস্থানে, ভারত নেমে গেল নিচে

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

সোনায় সোহাগা- বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক সময় বোঝাতে সবচেয়ে উপযুক্ত বিশেষণ সম্ভবত এটাই হতে পারে। হামজা চৌধুরী-শমিত সোম-জায়ান আহমেদদের নিয়ে ফুটবলে নতুন করে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। মাঠের পারফরম্যান্সেও সেটার সুফল পাচ্ছে বাংলাদেশ।

এইতো গত সোমবার ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে হাভিয়ের কাবরেরা দল। প্রতিবেশী দেশটির বিপক্ষে গত ২২ বছরে বাংলাদেশের প্রথম জয় এটি। এ জয়ের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা জাতীয় দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন। বাফুফের পক্ষ থেকেও যে বড় অর্থ পুরস্কার ঘোষণা আসেব, সেটাও এখনই বলে দেওয়া যায়!

এমন স্বস্তির বাতাস বয়ে চলার মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। ভারতকে হারানোর একদিন পরই সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে ১৮০ নম্বরে কাবরেরার দল। ২০১৬ সালের মে-র পর এটাই বাংলাদেশের সেরা অবস্থান।

৯ বছর আগে সে সময় ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৭৮ নম্বরে ছিল বাংলাদেশ। এরপর থেকেই র‍্যাঙ্কিংয়ে অবনমন হতে থাকে লাল-সবুজের প্রতিনিধিদের। একটা পর্যায়ে অবনমন হতে হতে ১৯৭ নম্বরেও নেমে গিয়েছিল বাংলাদেশ।

সেখান থেকে গত কয়েক মাস ধরে ১৮৩ থেকে ১৮৫ এর মধ্যে ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ। এবার ভারতকে হারানোর একদিন পরেই তিনধাপ এগিয়ে গেল কাবরেরার দল। ভারত ম্যাচের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৯৪, বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৯১১।

বাংলাদেশের সুখবরের দিনে অনুমিতভাবে দুঃসংবাদ পেয়েছে ভারত। র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ নেমে ১৩৬ থেকে ১৪২ নম্বরে চলে গেছে খালিদ জামিলের দল।

বাংলাদেশ-ভারতের র‍্যাঙ্কিংয়ের ওঠা-নামার দিনে শীর্ষ চারে কোনো পরিবর্তন আসেনি। প্রথম চারটি স্থানে আছে যথাক্রমে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। ব্রাজিল দুই ধাপ এগিয়ে পাঁচে উঠেছে, পর্তুগাল এক ধাপ নেমে ছয়ে। নেদারল্যান্ডসও এক ধাপ পিছিয়েছে। পরের তিনটি স্থানে যথাক্রমে বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া।

আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাইট ব্যাকে নাহুয়েল মলিনা খেললেও স্পেনের বিপক্ষে গনসালো মন্তিয়েলকে দেখার...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর