সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল

তিন হ্যাটট্রিকে বাংলাদেশের গোলবন্যা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। নেপালের পোখারায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলের ব্যবধানে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। গোলবন্যার ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিন ফুটবলার। মুনকি আক্তার সর্বোচ্চ চার গোল করেন, আলপি আক্তার ও তৃষ্ণা রাণী করেন হ্যাটট্রিক এবং মামনি ও অধিনায়ক অর্পিতা একটি করে গোলের দেখা পান। 

পোখারার রঙ্গশালায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ২৭ মিনিট। কর্নার থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করে বাংলাদেশকে প্রথম লিড এনে মামনি চাকমা। এই গোলের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পিটার বাটলারের শিষ্যদের। প্রথমার্ধের শেষ চার মিনিটে তিন গোলসহ বিরতিতে যাওয়ার আগে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৩ মিনিটে তৃষ্ণা রাণী, ৪৪ মিনিট ও যোগ করা সময়ে জোড়া গোল করেন মুনকি আক্তার। 

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর রূপ নেয় বাংলাদেশের আক্রমণভাগ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগকে সম্পূর্ণ ভেঙে দেয় পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচের ৫৪ ও ৬০ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রাণী। যদিও পঞ্চম গোল হজম করার পর গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হয় ভুটান। তবে তাতেও খুব একটা কাজ হয়নি, ম্যাচে আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি ভুটান। দ্বিতীয়ার্ধে একের পর এক গোল করেই গিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

চার দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত। লিগভিত্তিক প্রতিযোগিতায় পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।

ফুটবলে ব্যক্তিগত অর্জনের সবচেয়ে বড় স্বীকৃতি কোনটা? বিশ্বকাপ না জিতেও যে ট্রফিটা একজন ফুটবলারকে রাতারাতি ইতিহাসের পাতায় তুলে দেয়, সেটা বালন দ’র। গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ২০২৬ সালের বালন...
শুধু বদলির ক্ষেত্রেই নয়, দ্রুত খেলা শুরু করতে এবার থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। রেফারি চাইলে থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। থ্রো-ইন নিতে নির্ধারিত...
সান্তোসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, নেইমার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে মাঝারি মাত্রার (গ্রেড ২বি) চোট পেয়েছেন। এ কারণে ক্লাবের জার্সিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে না...
এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা ছয়দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।...
বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। ইতিমধ্যে...
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয়...
উদ্ভাবনী কাজে সরকার সব ধরণের সহযোগীতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে উদ্যোক্তাদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার রাজধানীর নভোথিয়েটারে ‘বাংলাদেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর