বাংলাদেশ শুরুটা ভালো করেছিল, এরপর এলোমেলো

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম

এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। শুরুর দিকে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও গোলের দেখা পায়নি সোহেল রানার দল। প্রথমার্ধের ১৫ মিনিট বাংলাদেশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও ৩১তম মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন হ্যারি স্টুয়ার্ট। প্রথম ৪৫ মিনিটে বলার মতো কেবল দুটি আক্রমণই ছিল বাংলাদেশের প্রাপ্তি। 

ম্যাচের শুরুতে সিঙ্গাপুরকে তেমন কোনো আক্রমণ করতে দেয়নি বাংলাদেশের রক্ষণভাগ। তবে ম্যাচের প্রথম লক্ষ্যে থাকা আক্রমণটি করেছে বাংলাদেশ। ১৫তম মিনিটে ডি বক্সের মাঝখানে শমিত সোমকে দারুণ এক বল উড়িয়ে দিয়েছিলেন সাদ উদ্দিন। শমিত অবশ্য হেডও দিয়েছিলেন সিঙ্গাপুরের জাল লক্ষ্য করে। কিন্তু বল ফারপোস্টের ওপর দিয়ে চলে যায়। 

বাংলাদেশের আক্রমণ সামলে ম্যাচের ১৮তম মিনিটে গোলের দেখাই পেয়ে গিয়েছিল সিঙ্গাপুর। ডি বক্সের ভেতর একা বল পেয়ে হ্যারি স্টুয়ার্ট গোলের জন্য জোরালো এক শট নেন, তবে সেই যাত্রায় বাংলাদেশের দেয়াল হয়ে বল থামিয়ে দেন হামজা চৌধুরী। 

সেই আক্রমণ বাংলাদেশ ঠেকালেও ফের এক মিনিট বাদে এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিকরা। মাঝ মাঠ থেকে বাড়ানো বলে ডি বক্সের খানিকটা দূরে একা বল পেয়েই জোরালো শট নেন ইখসান ফান্দি। তবে সেই শট ঠেকিয়ে দেন গোলকিপার মিতুল মারমা। 

টানা দুই আক্রমণে লক্ষ্য খুঁজে পেতে ব্যর্থ সিঙ্গাপুর ফের ২২তম মিনিটে আরেকটি সুযোগ তৈরি করেছিল। ডান প্রান্ত থেকে ডি বক্সের মাঝে ইখসান ফান্দির উদ্দেশ্যে বল বাড়ান ডিফেন্ডার রিহান স্টুয়ার্ট। তবে ফান্দির মাথায় বল যাওয়ার আগেই মিতুল মারমা তা রুখে দেন। 

টানা আক্রমণ সামলালেও অবশেষে ৩১তম মিনিটে আর পেতে উঠেননি গোলকিপার মিতুল মারমা। মাঝ মাঠ থেকে ফয়সাল আহমেদ ফাহিমকে বল বাড়িয়েছিলেন অধিনায়ক সোহেল রানা। তবে ফাহিম সেই বল পায়ে রাখতে ব্যর্থ হন। যা মুহূর্তেই ছিনিয়ে নেন সিঙ্গাপুরের ডিফেন্ডার ইরফান ফান্দি। 

ফাহিম থেকে বল নিয়েই তড়িৎ গতিতে বা প্রান্তে থাকা গ্লেন কেওয়েকে বল বাড়ান ইরফান। সেই বল পেয়ে একা থাকা মিতুল মারমার দিকে জোরালো শট নেন গ্লেন। তবে সেই যাত্রায় বল ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেন মিতুল। কিন্তু মিতুলের কাছ থেকে বল ছুটে গিয়ে ডি বক্সে আন মার্কড থাকা হ্যারি স্টুয়ার্ট বল পেয়ে যান। জোরালো এক শটে সিঙ্গাপুরের প্রথম গোল পেতে এবার খুব একটা ভুল করেননি এই ফরোয়ার্ড।

পিছিয়ে পড়া বাংলাদেশ সমতা ফেরানোর সহজ এক সুযোগ হাতছাড়া করে ম্যাচের ৩৯তম মিনিটে। সিঙ্গাপুরের ডিফেন্ডার ইরফান ফান্দির ভুলে ডি বক্সের কাছে বল পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। বল পেয়েই ডি বক্সের ভেতরে থাকা মোরসালিনকে বল বাড়ান তিনি। 

সে সময় মোরসালিনের সামনে এক ডিফেন্ডার ও গোলকিপারই ছিল একমাত্র বাধা। জোরালো শট নিলেও সেই শট ঠেকিয়ে দেন ডিফেন্ডার সাফুয়ান বাহারউদ্দিন। শট ঠেকালেও দ্বিতীয় দফায় বল নিতে গিয়ে মাটিতে পড়ে যান বাংলাদেশের ফরোয়ার্ড ফাহিম। তবে তখন রেফারির কাছে পেনাল্টির আবেদন করলেও তাতে সাড়া মেলেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিঙ্গাপুর। 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর