বাফুফের ঘোষণা

ইতিহাসে তিন ম্যাচ জেতা দলের সঙ্গেই ইউরোপে প্রথমবার খেলবে বাংলাদেশ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম

ইউরোপের দলের বিপক্ষে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সাহারা কাপের ম্যাচে ২০০১ সালে বসনিয়া ও হার্জেগোভিনা এবং যুগোশ্লাভিয়ার বিপক্ষে দুটোই শেষ। এরপর কেটে গেছে দীর্ঘ ২৫ বছর। কিন্তু আর কখনো ইউরোপের দলের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের।

অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ৫ জুন প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি হবেন জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা। ম্যাচটি হবে সান মারিনোতেই। অর্থাৎ, এই ম্যাচ দিয়েই ইউরোপের মাটিতে প্রথমবার খেলতে নামবে বাংলাদেশ। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ইতিহাস লেখার মঞ্চে প্রতিপক্ষ হিসেবে সান মারিনো কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে বাংলাদেশকে, সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। একদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ে ২১১ নম্বরে সান মারিনো। তার ওপর, দলটা এখন পর্যন্ত মোটে তিনটা ম্যাচ জিততে পেরেছে। আর তিনটা ম্যাচই জিতেছে একই প্রতিপক্ষ লিখনস্টেইনের বিপক্ষে।

এর মধ্যে সান মারিনোর ২০০৪ সালের জয়টা ছিল প্রীতি ম্যাচে। দলটি প্রতিযোগিতামূলক ম্যাচে দুটি ম্যাচ জিতেছে ২০২৪ সালে নেশনস লিগে।

তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ৪৮ দল খেললেও, বাছাই পর্বে অংশ নেয় পৃথিবীর সব দেশ। এ আয়োজন থেকে উপার্জিত অর্থের ভাগ পায় বাংলাদেশও। এবার অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া...
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের দাবি
সবাই যখন শিরোপা নির্ধারণী ম্যাচের অপেক্ষায়, ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এখনো পড়ে আছে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে। দ্য টেলিগ্রাফ তো আরও এককাঠি সরেস। ওই সেমিফাইনালে আর্জেন্টিনা কোন কৌশল অবলম্বন...
তবে ব্যক্তিগত পারফরম্যান্সে মেসি যা করেছেন, তাতে দৌড়ে মেসির ধারে কাছেও কেউ নেই। টুর্নামেন্টের সর্বোচ্চ গোল, দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট, সর্বোচ্চ চান্স ক্রিয়েট, সর্বোচ্চ ড্রিবল, সর্বোচ্চ শট- এর...
মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন...
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর