ভিনিসিয়ুসকে গালি দিয়ে ৬ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম

গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভিনিসিয়ুসকে লক্ষ্য করে জার্সি দিয়ে মুখ ঢেকে কিছু একটা বলেছিলেন বেনফিকার আর্জেন্টাইন তারকা ইয়ানলুকা প্রেসতিয়ান্নি। ভিনিসিয়ুস তখনই ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। এমনকি মাঠ ছেড়েও চলে যাচ্ছিলেন প্রায়। ব্রাজিলিয়ান তারকা অভিযোগ তোলেন, তাঁকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছেন প্রেসতিয়ান্নি।

ওই ঘটনার তদন্তের পর গতকাল শুক্রবার প্রেসতিয়ান্নিকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে সমকামীবিদ্বেষী মন্তব্যের দায়ে আর্জেন্টাইন তারকাকে এ শাস্তি দেয় ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে এর মধ্যে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

এর মধ্যে গত ফেব্রুয়ারিতে প্রেসতিয়ান্নি যে এক ম্যাচ সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন, সেটিও অন্তর্ভুক্ত আছে। ফলে স্থগিত থাকা শাস্তি কোনো কারণে কার্যকর না হলে, প্রেসতিয়ান্নিকে আর মাত্র দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে।

আলোচিত ঘটনাটি গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ওঠার প্লে-অফের। বেনফিকার বিপক্ষে ৫০ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করে কর্নার ফ্ল্যাগের দিকে উদযাপন করতে যান ভিনিসিয়ুস। সে সময় ব্রাজিলিয়ান তারকার মুখোমুখি হন প্রেসতিয়ান্নি। এরপর জার্সি মুখে দিয়ে কিছু একটা বলেন।

ভিনিসিয়ুস এ সময় রেফারির দিকে দৌড়ে গিয়ে অভিযোগ জানান। রেফারি হাত আড়াআড়ি করে সংকেত দেন। যা বর্ণবাদী আচরণের অভিযোগ বোঝাতে ব্যবহৃত হয়। ওই ঘটনায় খেলা প্রায় ১০ মিনিট বন্ধ ছিল। এমনকি রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠ ছেড়ে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন।

ম্যাচের পর কিলিয়ান এমবাপ্পে জানান, ভিনিকে লক্ষ্য করে অন্তত পাঁচবার ‘বানর’ বলে মন্তব্য করেছেন প্রেসতিয়ান্নি। তবে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, প্রেসতিয়ান্নি তাঁর জবানবন্দিতে ভিনিকে স্প্যানিশ ভাষায় সমকামীবিদ্বেষী একটি শব্দ বলেছেন। কিন্তু সেটা ‘মোনো’ বা ‘বানর’ শব্দ নয়।

উয়েফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী আচরণের জন্য শাস্তির কাঠামো একই।’

বিধিতে উল্লেখ আছে, ‘যে কোনো ব্যক্তি বা সংস্থা যদি কারও মানবিক মর্যাদাকে আঘাত করে—  সেটা ত্বকের রং, জাতি, ধর্ম, জাতিগত পরিচয়, লিঙ্গ বা যৌন অভিমুখিতা যেকোনো কারণে হোক— তাহলে অন্তত ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বা নির্দিষ্ট সময়ের জন্য শাস্তি, কিংবা অন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাটির তদন্তে একজন কর্মকর্তা নিয়োগ করেছিল উয়েফা। ওই তদন্ত শেষে শুক্রবার উয়েফা এই সিদ্ধান্তে পৌঁছায় যে, প্রেস্টিয়ান্নির আচরণ বর্ণবাদী নয়, বরং সমকামীবিদ্বেষী ছিল। যার শাস্তি হিসেবে ২০ বছর বয়সী আর্জেন্টাইন তারকাকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞার রায় দেয় উয়েফা।

এই ছয় ম্যাচের মধ্যে তিন ম্যাচের সাজা স্থগিত, এক ম্যাচ পার হয়েছে। বাকি থাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা। উয়েফা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ফিফার কাছে অনুরোধ জানিয়েছে তারা। আর সেটা যদি হয়, ইউরোপা লিগ বা চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে!

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর