ম্যাচ চলাকালে মাঠেই লুটিয়ে পড়ে মারা গেলেন নাইজেরিয়ার সাবেক স্ট্রাইকার

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৯ পিএম

নাইজেরিয়ায় ফুটবল মাঠে এবার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। একটি প্রীতি ম্যাচ চলাকালে মাঠেই লুটিয়ে পড়ে মারা গেছেন দেশটির সাবেক স্ট্রাইকার মাইকেল এনেরামো। ৪০ বছর বয়সী এ ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এনএফএফ)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শুক্রবার কাদুনাতে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে মাটিতে লুটিয়ে পড়েন এনেরামো। মাঠে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এনেরামোর এমন মৃত্যুকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন এনএফএফের সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি। তিনি বলেছেন, ‘আমি শুধু প্রার্থনা করতে পারি, আল্লাহ যেন তাকে চিরশান্তি দেন এবং তাঁর পরিবার ও নাইজেরিয়ার ফুটবল পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।’

জাতীয় দলের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলা হয়নি এনেরামোর। সব মিলিয়ে নাইজেরিয়ার হয়ে খেলেছেন ১০ ম্যাচ। তবে ক্লাব ক্যারিয়ারে বৈচিত্র ছিল তাঁর। তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব ও তুরস্কের মতো দেশের ক্লাবে খেলেছেন সাবেক এ স্ট্রাইকার। শক্তিমত্তা, পরিশ্রমের পাশাপাশি গোল করার দারুণ দক্ষতার জন্য ওইসব দেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

তিউনিসিয়ার ক্লাব এসপারেন্স স্পোর্তিভ দে তিউনিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছে, ‘তিনি ছিলেন শক্তি, দৃঢ়তা ও অদম্য মানসিকতার প্রতীক। ক্লাবকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি।’

সংবাদমাধ্যমের খবর অনুসারে, তিউনিসিয়ার জার্সিতে খেলার প্রস্তাবও গিয়েছিল এনেরামোর কাছে। কিন্তু শেষ পর্যন্ত সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে নাইজেরিয়ার জার্সিতে ২০০৯ সালে জ্যামাইকার বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।

২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে তিউনিসিয়ার বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচে গোল করেন এনেরামো। বিশ্বকাপের টিকিট পেতে ওই ম্যাচের ফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত ওই বিশ্বকাপের দলে শেষ পর্যন্ত জায়গা হয়নি তাঁর।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
শেষটা জয় দিলেও রোসারিওর জন্য শুরুটা মোটেও ভালো ছিল না। ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করেছিল তারা। ২৩ মিনিটে দারুণ এক ফ্রি কিকে গোল করে রোসারিওকে সমতায় ফেরান অধিনায়ক দি মারিয়া। তাঁর শট...
তবে এফএআই প্রধান ডেভিড কউরেল জানিয়েছেন, ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি হলেও আয়ারল্যান্ডের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন। ম্যাচ শুরুর আগের আনুষ্ঠানিকতার কিছু অংশেও তারা অংশ নেবেন না। পাশাপাশি চলতি...
এশিয়ান গেমসের সার্ফিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ফাতেমা আকতার ও মোহাম্মদ মান্নান। এশিয়ান গেমস সার্ফিংয়ে এই প্রথমবারের মতো অংশগ্রহণ করেই বাজিমাত করেছেন বাংলাদেশের এই দুই সার্ফার। ফাতেমা নিজের হিটে...
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উঠে আসে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থনীতি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ইস্যু। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর