গত শুক্রবার লা লিগার ম্যাচে রেয়াল বেতিসের সঙ্গে ড্র করেছিল রেয়াল মাদ্রিদ। তাতে লিগ শিরোপার আশা অনেকটাই শেষ হয়ে গেছে লস ব্ল্যাঙ্কোদের। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের শেষদিকে চোটে পড়েন কিলিয়ান এমবাপ্পে। ওই চোটে চলতি মৌসুমে আর স্প্যানিশ ক্লাবটির জার্সিতে আর খেলা নাও হতে পারে ফরাসি তারকার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এমবাপ্পে। এতে মৌসুমের বাকি অংশে আর নাও দেখা যেতে পারে ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ডকে।
এদিকে গতকাল সোমবার এক বিবৃতিতে রেয়াল মাদ্রিদ উল্লেখ করেছে, ‘আজ কিলিয়ান এমবাপ্পের ওপর রেয়াল মাদ্রিদের মেডিক্যাল সার্ভিসের করা পরীক্ষায় তার পায়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে চোট ধরা পড়েছে। তার সেরে ওঠার ওপর নজর রাখা হচ্ছে।’
ঠিক কবে নাগাত এমবাপ্পে ফিরতে পারেন, রেয়াল মাদ্রিদের বিবৃতিতে সেটা উল্লেখ করা না হলেও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোও শঙ্কা প্রকাশ করেছে, চলতি মৌসুমে হয়ত আর দেখা যাবে না এমবাপ্পেকে। তবে সবকিছু ঠিকঠাকভাবে এগোলে, বিশ্বকাপের আগেই পুরো ফিট হয়ে উঠবেন তিনি।


গালের হাড় ভেঙে মৌসুম শেষ মদ্রিচের, বিশ্বকাপ খেলতে পারবেন তো?
ব্রাজিলের ৩, ইয়ামাল-সালাহ… বিশ্বকাপের আগে চোটে পড়লেন কারা?
