বিশ্বকাপ ফুটবলের ঢেউ রাজধানীর অলিগলিতে

ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজধানীর অলিগলি ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ। পুরান ঢাকার ‘ফিফা গলি’ সাজানো হয়েছে ফুটবল কিংবদন্তিদের গ্রাফিতি ও বিভিন্ন দেশের পতাকায়। বিশ্বকাপজুড়ে উদযাপনের প্রস্তুতি ফুটবলপ্রেমীদের।

আপডেট : ১২ জুন ২০২৬, ০৮:২৩ পিএম

বিশ্বকাপ ফুটবল উৎসবের ঢেউ লেগেছে রাজধানীর অলিগলিতে। পুরান ঢাকার স্বামীবাগের একটি গলি সাজানো হয়েছে লিওনেল মেসি, ম্যারাডোনা, রোনালদো, নেইমারে মতো কিংবদন্তিদের গ্রাফিতি দিয়ে।

পুরান ঢাকার স্বামীবাগের কে এম দাস লেনের নতুন নাম ‘ফিফা গলি’। এখানে আছে ফুটবলের কিংবদন্তিদের গ্রাফিতি। নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিশ্বের ফুটবল সংস্কৃতি।

মেসি, ম্যারাডোনা, নেইমার, রোনালদো,লুকা মদরিচ সবাই এখানে আছেন। বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের জাতীয় পতাকা দিয়ে পুরো গলিটি রঙিন সাজে সাজানো হয়েছে। প্রিয় দেশের পতাকা ঝুলছে জানালার শার্সিতে। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে স্থানীয় তরুণ ও বাসিন্দাদের আয়োজনে যোগ দিতে আসছেন অনেকেই। ফুটবলপ্রেমীদের কাছে ‘ফিফা গলি’ এখন পরিচিত নাম। 

বিশ্বকাপের উন্মাদনার ঢেউ এসে লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। এফ রহমান হলে ব্রাজিল সমর্থকরা লাগিয়ে ফেলেছে প্রিয় খেলোয়াড়ের পোস্টার। জগন্নাথ হলের রবীন্দ্র ভবনে সারিসারি আর্জেন্টিনার পাতাকা। দুই দলের সমর্থকরা বলছে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পর্যন্ত উদযাপন চলবে। 

ফুটবলপ্রেমীদের আড্ডায় চলছে প্রিয় দল ও তারকাদের নিয়ে জমজমাট ও হাস্যরসাত্মক তর্ক-বিতর্ক। বিশ্বকাপের উৎসব আমেজ যেন সহিংসতায় রূপ না নেয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার তাগিদ দিচ্ছন ফুটবল ভক্তরা। 

  

চোটের কারণে ছিটকে যাওয়া লেওনার্দো বালের্দির জায়গায় সুযোগ পেয়েছেন সেনেসি। আজ যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন তিনি। 
অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠল গ্রেটেস্ট শো অন আর্থ- ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য ও চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো ফুটবলের এই মহাযজ্ঞের।...
ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শুক্রবার সকালে এশিয়ার পরাশক্তি সাউথ কোরিয়া মুখোমুখি হবে ইউরোপিয়ান চেক রিপাবলিক। মেক্সিকোর এস্তাদিও একরনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। 
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হলো রেকর্ডময়। নিজেদের ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে, এই প্রথম উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিল মেক্সিকো। সাউথ আফ্রিকাকে হারিয়েছে ২-০ গোলে। ম্যাচটি ছিল ৩ লাল কার্ডের।...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিতপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নেপালের প্রেসিডেন্ট, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনীতিকদের ১ হাজার ৭৫০ কেজির বেশি বাংলাদেশি ক্ষীরশাপাত আম উপহার দিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। ‘ম্যাংগো ডিপ্লোমেসি’ উদ্যোগকে দুই দেশের...
মোংলার সুন্দরবনের জয়মনিরঘোলে কোস্টগার্ডের হাড়বাড়িয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ আরও ২৫০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হঠাৎ সেবা বিঘ্নের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। লগ-ইন, মেসেজ আদান-প্রদান ও প্ল্যাটফর্মে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন অনেকে। এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি মেটা।
লোডিং...

এলাকার খবর