বিশ্বকাপে এক ম্যাচেই মেসির যত রেকর্ড

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:০০ পিএম

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে শুরু, গতকাল সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করেছেন লিওনেল মেসি। তাতে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক বনে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

শুধু এই রেকর্ড নয়, গতকাল আরও কিছু রেকর্ডে উঠেছে আর্জেন্টাইন মহাতারকার নাম। একনজরে দেখে নেওয়া যাক সেসব রেকর্ড।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর বিশ্বকাপে মেসির গোল হয়েছিল ১৬টি, যা মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। গতকাল প্রথম গোলের পরই ছাড়িয়ে যান ক্লোসাকে, ম্যাচের শেষ মুহূর্তের গোলে রেকর্ডটাকে আরেকটু এগিয়ে ১৮-তে নিয়ে যান তিনি।

বিশ্বকাপের মঞ্চে এ নিয়ে ২৮টি ম্যাচ খেলেছেন মেসি। এত বেশি ম্যাচ খেলার রেকর্ড নেই আর কারও। মেসি ম্যাজিকে আর্জেন্টিনার ২-০ ব্যবধানের জয়েও আরেকটা কীর্তি যোগ হয়েছে মেসির নামের পাশে। বৈশ্বিক সেরার এ টুর্নামেন্টে এখন মেসিই সবচেয়ে বেশি (১৮টি) ম্যাচ জেতা ফুটবলার।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে ৫টি গোল করেছেন মেসি। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই অন্তত ৫ গোল করা পঞ্চম ফুটবলার মেসি। মজার বিষয়, মেসি ৫টি গোলই করেছেন বাঁ পা দিয়ে। বিশ্বকাপে এর আগে প্রথম ৫ গোলই বাঁ পা দিয়ে করার কীর্তি আছে শুধু রাশিয়ার ওলেগ সালেঙ্গোর (১৯৯৪ বিশ্বকাপ)।

রেকর্ডের এখানেই শেষ নয়। বিশ্বকাপে এ নিয়ে টানা ৬ ম্যাচে গোল করলেন মেসি। বিশ্বকাপে এর আগে টানা ৬ ম্যাচে গোল করার কীর্তি আছে শুধু ফরাসি কিংবদন্তি জ্যঁ ফন্তেইন ও ব্রাজিলিয়ান কিংবদন্তি জেয়ারজিনিওর।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচসহ এ নিয়ে বিশ্বকাপে ১০টি ভিন্ন ম্যাচে নিজের দলের প্রথম গোল করলেন মেসি। এই কীর্তিতেও মেসি ছাড়িয়ে গেছেন সবাইকে।

তবে অনাকাঙ্ক্ষিত রেকর্ডও আছে। গতকাল ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ৩টি পেনাল্টি মিসের রেকর্ডটাও তাতে মেসির নামের পাশে যোগ হয়েছে।

বিশ্বকাপ ফুটবলে রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে নরওয়ে। জোড়া গোল আলিং হালান্ডের। নরওয়ের জার্সিতে ৫৮তম গোল ম্যান সিটি তারকার। 
এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স।
আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে মিরোস্লাভ ক্লোসার পাশে বসেছিলেন লিওনেল মেসি। জার্মানির সাবেক তারকাকে ছাড়িয়ে যেতে আজ মাত্র একটি গোল দরকার ছিল...
বয়স যে স্রেফ একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করেছেন ৪০-এ পা দিতে যাওয়া লিওনেল মেসি! আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ম্যাজিকাল এক হ্যাটট্রিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তিনি...
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৩ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট...
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে পারস্য উপসাগরে ১১৫ দিন আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।
জব্দ ১২ বিলিয়ন ডলার তহবিল ছাড়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছে ইরান। সুইজারল্যান্ডে আলোচনায় ভালো সাফল্য এসেছে বলে মত ইরানি স্পিকার মোহাম্মদ গালিবাফের। এদিকে, পারমাণবিক...
টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রিম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই পেস্ট টিউবওয়েলের পানির মধ্যে কেউ মেশানোর কারণে বিষক্রিয়া হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর