কানাডা হারল ২-১ ব্যবধানে, গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:০৭ এএম

কানাডাকে ২-১ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপে বি-গ্রুপের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড। গ্রুপের দ্বিতীয় হয়ে স্বাগতিক কানাডাও নিশ্চিত করেছে নকআউট পর্ব।

অন্যদিকে কাতারের বিপক্ষে দারুণ লড়ে, ৩-১ গোলে জিতেছে বসনিয়া ও হার্জেগোভিনা। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে বসনিয়ারও আশা রয়েছে বি-গ্রুপ থেকে নকআউটে কোয়ালিফাই করার।  

বিশ্বকাপে বি-গ্রুপের চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে প্রথমার্ধে সমানে সমান লড়েছে সুইজারল্যান্ড ও কানাডা। তবে কোনো দলই গোলের দেখা পায়নি।

দৃশ্যপট বদলে গেছে বিরতির পর। দ্বিতীয়ার্ধে ফেভারিটের মতোই খেলেছে সুইসরা। ৪৬ মিনিটে প্রথম লিড রুবেন ভারগাসের নৈপুন্যে।

এর খানিকক্ষণ বাদে ব্রিল এমবোলোর এসিস্টে, জোহান মানজাম্বির গোলে ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড।   

৭৬ মিনিটে চমক দেন প্রমিস ডেভিড। বদলি নামার ১ মিনিটের মাথায় গোল করে, কানাডাকে লিড এনে দেন এই স্ট্রাইকার।

সুইসদের বিপক্ষে ড্র করার আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেনি কানাডা। স্বাগতিকদের হারিয়ে সুইজারল্যান্ড বি-গ্রুপের চ্যাম্পিয়ন। সুইসদের সাথে কানাডাও নকআউট পর্বে উঠেছে।    

এদিকে বিশ্বকাপে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে বসনিয়া ও কাতার দু'দলই মরিয়া হয়ে লড়েছে প্রথমার্ধে।

গোছানো ফুটবলে বসনিয়া ছিল বেশ আক্রমণাত্মক। ডি বক্সের বাইরে থেকে আলাজ-বেগোভিচের দুর্দান্ত শটে ম্যাচের ২৯ মিনিটে গোলের দেওয়া পায় বসনিয়া। 

এর ৫ মিনিটে বাদে এডিন জিকোর জোরালো শট থেকে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। প্রথমার্ধেই তৃতীয় গোল পেয়ে যেতো বসনিয়া, এডিন জিকোর শট বার পোস্টে লেগে ফিরে না এলে। 

তবে এরপরই কিছুটা ঘুরে দাঁড়ায় কাতার। এডমিলসনের এসিস্টে গোল করেন হাসান আল হাইদোস। বিরতির আগে সমতায়ও ফিরতে পারতো কাতার। মিগুয়েলের শট পোস্টে লেগে ফিরে আসায় তা হয়নি। 

দ্বিতীয়ার্ধেও শাণিত আক্রমণ বসনিয়ার। এরমিন মাহমিচ দলটির পক্ষে তৃতীয় গোল করেন। ৩-১ গোলে কাতারকে হারিয়ে, নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল বসনিয়া। ভালো সম্ভাবনা রয়েছে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার। তবে নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের শেষ পর্যন্ত।

ঘরের মাঠ আজতেকা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো। তাতে দেশটির নাম উঠেছে ইতিহাসে। বিশ্বকাপে এই প্রথম গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতল মেক্সিকো।
ভিনিসিয়াসের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল। দাপুটে জয়ে সি-গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে সেলেসাওরা। ম্যাচের শেষ দিকে নামেন নেইমার। এদিকে, হাইতিকে ৪-২ ব্যবধানে হারিয়ে...
গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে হেক্সা জয়ের লক্ষ্যে বিশ্বকাপে আসা ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে শুরুটা ভালো হয়নি পাঁচবারের বিশ্ব...
বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষে এরই মধ্যে বিদায়ঘণ্টা বেজেছে ৫ দেশের। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে ১৬টি দেশকে গ্রুপ পর্ব শেষেই বিদায় নিতে হবে।...
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় আবারও স্থল মাইন বিস্ফোরণে শফি আলম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে ঘুমধুম সীমান্ত সড়কের ১৬ কিলোমিটার এলাকায় কাশেম রাজার...
রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় বুধবার দুপুরে দালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে কোরে বেইজিং পৌঁছান তিনি। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর...
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মুন্না (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায়...
করোনার ধাক্কায় যখন লাখো মানুষ কাজ হারিয়ে হতাশায় ডুবে যাচ্ছিলেন, তখন আহমেদ আশরাফুল আলম বেছে নিলেন ভিন্ন পথ। চাকরি হারানোর বেদনাকে পুঁজি করে ২০২০ সালে তিনি প্রতিষ্ঠা করেন কিউফিক্স সার্ভিসেস—...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর