স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ব্রাজিল

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৭:৩৯ এএম

ভিনিসিয়াসের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল। দাপুটে জয়ে সি-গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে সেলেসাওরা। ম্যাচের শেষ দিকে নামেন নেইমার। এদিকে, হাইতিকে ৪-২ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে উঠেছে মরক্কোও। 

ব্রাজিল সমর্থকদের জন্য স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল আগ্রহের কেন্দ্রে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার কারণে তো বটেই। তার চেয়ে বড় কারণ নেইমার। নেইমারকে বেঞ্চে রেখেই স্কটিশদের বিপক্ষে নামে সেলেসাওরা। 

কার্লো আনচেলত্তি কথা রেখেছেন। বলেছিলেন আগের দুই ম্যাচের চেয়ে আরো ছন্দময় ব্রাজিলকে দেখা যাবে স্কটিশদের বিপক্ষে। ম্যাচ জুড়ে অনেক গোছানো ছিল ভিনি-পাকেতারা। যেন খুঁজে পাচ্ছে তাদের হারানো জোগো বনিতো।

ব্রাজিল প্রথম গোলটা দিয়েছে স্কটল্যান্ড ডিফেন্সের মামুলি ভুলে। ভিনিসিয়াস জুনিয়রের মতো কেউ ফরোয়ার্ডে থাকলে এই ভুলের মাশুল না দিয়ে উপায় নেই। 

২২ মিনিটে আবারো জালের দেখা পেয়েছিলেন ভিনিসিয়াস। তবে ভিএআর চেকে, ফাউল ধরা পড়ায় গোলটি বাতিল করেন রেফারি। 

প্রথমার্ধে ব্রাজিলের অন্তত ৪টি গোল হতো। চোটে পড়া রাফিনিয়ার জায়গায় নেমে রায়ান আস্থার প্রতিদান দিতে পারেননি। সহজ সুযোগ মিস করেছেন একাধিকবার। 

তবে ভিনি তো আছেন সেরা ছন্দে। বিরতির ঠিক আগ মুহূর্তে গুইমারেসের ক্রস থেকে দারুন এক হেডারে জোড়া পূর্ণ করেন ভিনি। সেই সাথে ব্রাজিলের লিডও দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনির হ্যাটট্রিকও হয়ে যেতে পারতো। পেয়েছিলেন সুবর্ণ সুযোগ। তবে ফিনিশিংটা হয়নি।

ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করেছে ব্রাজিল। তারই রেশ ধরে ৬০ মিনিটে ম্যাথিউস কুনিয়ার গোল। এবারও অ্যাসিস্টে গুইমারেস। প্লে মেকারের ভূমিকায় গুইমারেস এদিন ছিলেন অনবদ্য।  

৭৬ মিনিটে কুনিয়ার বদলি হিসেবে নামেন নেইমার। চলতি বিশ্বকাপে প্রথমবার নামলেও আসর জুড়েই আলোচনায় ব্রাজিলের নাম্বার টেন। এক্সপার্টরা বলছেন, ব্রাজিলের বিশ্বকাপ জয়ই নির্ভর করছে ফিট নেইমারকে কতখানি পাওয়া যাবে তার ওপর। আনচেলত্তির দলের ছন্দের সাথে ভালোই মানিয়ে নিলেন নেইমার।  

রিয়াল মাদ্রিদকে শ্রেষ্ঠত্বের শিখরে নেওয়া আনচেলত্তি গতিময় ও আক্রমণাত্মক ফুটবলের মাস্টার মাইন্ড। তার কোচিংয়ে ক্রমেই বদলে যাচ্ছে ব্রাজিল। ফিরে আসছে জোগো বনিতো। স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাওদের এই জয় বিশ্বকাপে বহুদূর যাওয়ার আভাস।

স্কটিশদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল। আর হাইতির বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পাওয়া মরক্কো, দ্বিতীয় হয়ে উঠেছে নকআউটে।

ঘরের মাঠ আজতেকা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো। তাতে দেশটির নাম উঠেছে ইতিহাসে। বিশ্বকাপে এই প্রথম গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতল মেক্সিকো।
কানাডাকে ২-১ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপে বি-গ্রুপের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড। গ্রুপের দ্বিতীয় হয়ে স্বাগতিক কানাডাও নিশ্চিত করেছে নকআউট পর্ব।
গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে হেক্সা জয়ের লক্ষ্যে বিশ্বকাপে আসা ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে শুরুটা ভালো হয়নি পাঁচবারের বিশ্ব...
বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষে এরই মধ্যে বিদায়ঘণ্টা বেজেছে ৫ দেশের। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে ১৬টি দেশকে গ্রুপ পর্ব শেষেই বিদায় নিতে হবে।...
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় আবারও স্থল মাইন বিস্ফোরণে শফি আলম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে ঘুমধুম সীমান্ত সড়কের ১৬ কিলোমিটার এলাকায় কাশেম রাজার...
রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় বুধবার দুপুরে দালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে কোরে বেইজিং পৌঁছান তিনি। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর...
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মুন্না (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায়...
করোনার ধাক্কায় যখন লাখো মানুষ কাজ হারিয়ে হতাশায় ডুবে যাচ্ছিলেন, তখন আহমেদ আশরাফুল আলম বেছে নিলেন ভিন্ন পথ। চাকরি হারানোর বেদনাকে পুঁজি করে ২০২০ সালে তিনি প্রতিষ্ঠা করেন কিউফিক্স সার্ভিসেস—...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর