বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ হয়েছে। ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়াই করেছে নকআউটে রাউন্ড অব ৩২-এর টিকিট পাওয়া লক্ষ্যে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং তৃতীয় স্থানে থাকা ১২ দলের সেরা ৮টিকে নিয়েই অনুষ্ঠিত হবে রাউন্ড অব ৩২।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত গ্রুপ পর্বের প্রতিটি গ্রুপে ৬টি করে মোট ৭২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্ব শেষে কে কোথায় এগিয়ে এবং গোলের পরিসংখ্যান কি বলছে চলুন সেটাই দেখে নেওয়া যাক:
গোলের পরিসংখ্যান কি বলছে:
প্রথমেই যাওয়া যাক গোলের পরিসংখ্যানে। গ্রুপ পর্বের ৭২ ম্যাচে সর্বমোট গোল হয়ছে রেকর্ড ২১৫টি। এর মধ্যে ৪ বা তার চেয়ে বেশি গোল হয়েছে ২৯ ম্যাচে, ৫ বা তার চেয়ে বেশি গোল হয়েছে ১৬ ম্যাচে, এবং ৬ বা তার চেয়ে বেশি গোল হয়েছে ৮ ম্যাচে। এই ৮টি ম্যাচ হচ্ছে:
জার্মানি ৭ vs ১ কুরাসাও
কানাডা ৬ vs ০ কাতার
মরক্কো ৪ vs ২ হাইতি
সুইডেন ৫ vs ১ তিউনিসিয়া
নেদারল্যান্ডস ৫ vs ১ সুইডেন
বেলজিয়াম ৫ vs ১ নিউজিল্যান্ড
আলজেরিয়া ৩ vs ৩ অস্ট্রিয়া
ইংল্যান্ড ৪ vs ২ ক্রোয়েশিয়া
গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ৮টি গোল হয়েছে গ্রুপ ই’র জার্মানি বনাম কুরাসাও ম্যাচে, যেখানে নবাগত কুরাসাওকে ৭-১ ব্যবধানে হারায় ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করেছেন কারা
লিওনেল মেসি (আর্জেন্টিনা)- ৬ গোল (৩ ম্যাচে)
কিলিয়ান এমবাপে (ফ্রান্স)- ৪ গোল (৩ ম্যাচে)
উসমান দেম্বেলে (ফ্রান্স)- ৪ গোল (৩ ম্যাচে)
ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)- ৪ গোল (৩ ম্যাচে)
আর্লিং হালান্ড (নরওয়ে)- ৪ গোল (২ ম্যাচে)
গ্রুপ পর্বে সবচেয়ে বেশি অ্যাসিস্ট কার
আলেক্সান্ডার আইজ্যাক- ৩ অ্যাসিস্ট
মাইকেল অলিস- ৩ অ্যাসিস্ট
ব্রুনো গিমারেস- ৩ অ্যাসিস্ট
গ্রুপ পর্বে হ্যাটট্রিক হয়েছে ৩টি
লিওনেল মেসি (আর্জেন্টিনা) vs আলজেরিয়া
জোনাথন ডেভিড (কানাডা) vs কাতার
উসমান দেম্বেলে (ফ্রান্স) vs নরওয়ে
গ্রুপ পর্বে সবচেয়ে বেশি সেভ কোন গোলকিপারের
ইলয় রুম (কুরাসাও)- ২১টি
মোহাম্মেদ আলওয়াইস- ১৭টি
অরলান্ডো গিল (প্যারাগুয়ে)- ১৭টি
মাহমুদ আবুনাদা (কাতার)- ১৬টি
আলিরেজা বেইরানভান্দ (ইরান)- ১৫টি
গ্রুপ পর্বে গোলে সবচেয়ে বেশি শট নিয়েছেন কারা
কিলিয়ান এমবাপে (ফ্রান্স)- ১৬ শট
কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম)- ১৬ শট
লিওনেল মেসি (আর্জেন্টিনা)- ১৫ শট
কেনান ইদিজ (তুরস্ক)- ১৪ শট
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)- ১৩ শট
হ্যারি কেন (ইংল্যান্ড)- ১৩ শট
জোনাথন ডেভিড (কানাডা)- ১৩ শট
গ্রুপে পর্বে সবচেয়ে বেশি গোল কোন দলের
জার্মানি - ১০ গোল
নেদারল্যান্ডস- ১০ গোল
ফ্রান্স- ১০ গোল
আর্জেন্টিনা- ৮ গোল
নরওয়ে- ৮ গোল
সেনেগাল- ৮ গোল
কানাডা- ৮ গোল
যুক্তরাষ্ট্র- ৮ গোল
ব্রাজিল- ৭ গোল
জাপান- ৭ গোল
সুইডেন- ৭ গোল
সুইজারল্যান্ড- ৭ গোল
গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল হজম করেছে কারা
তিউনিসিয়া ১২
ইরাক ১২
উজবেকিস্তান ১১
নিউজিল্যান্ড ১০
কাতার ১০
কুরাসাও ৯
হাইতি ৮
জর্ডান ৮
নরওয়ে ৭
সুইডেন ৭
আলজেরিয়া ৭
গ্রুপ পর্বে একটিও গোল হজম করেনি কারা
স্পেন
মেক্সিকো
গ্রুপ পর্বে ১টি করে গোল হজম করেছে:
আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, কলম্বিয়া
গ্রুপ পর্বে ৩টি ম্যাচই জিতেছে ৩ দল
আর্জেন্টিনা
ফ্রান্স
মেক্সিকো
গ্রুপ পর্বে একটিও গোল করতে পারেনি
পানামা
গ্রুপ পর্বে গোলে সবচেয়ে বেশি শট নিয়েছে কারা
বেলজিয়াম- ৭৩টি
তুরস্ক- ৭০টি
কলম্বিয়া- ৫৯টি
কানাডা- ৫৯টি
ইংল্যান্ড- ৫৮টি
স্পেন- ৫৫টি
জার্মানি- ৫৩টি
উরুগুয়ে- ৪৯টি
সেনেগাল- ৪৯টি
মিশর- ৪৮টি
গ্রুপ পর্বে লাল কার্ড দেখেছেন
৮ দলের ১০ জন খেলোয়াড়
২টি করে লাল কার্ড দেখেছে
সাউথ আফ্রিকা ও কাতার
গ্রুপ পর্বে হলুদ কার্ড দেখেছেন
১০ দলের ২ জন করে খেলোয়াড়
তথ্যসুত্র: ফিফা



