ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনাকে বেশি সুবিধা দিচ্ছে ফিফা?

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম

২০২৬ বিশ্বকাপের নকআউটের প্রথম রাউন্ডে অর্থাৎ, রাউন্ড অব ৩২-তে ব্রাজিল মুখোমুখি হচ্ছে এশিয়ান পরাশক্তি জাপানের। অন্যদিকে, তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে। শুধু তাই নয়, সেমিফাইনালের আগেই ব্রাজিলকে খেলতে হতে পারে আর্লিং হালান্ডের নরওয়ে ও হ্যারি কেইনের ইংল্যান্ডের বিরুদ্ধে। আর সেমিফাইনালে পৌছাতে আর্জেন্টিনার পথে বাধা হতে পারে কেবল অস্ট্রেলিয়া, কলম্বিয়া বা ক্রোয়েশিয়ার মতো দল।

তাই সমর্থকদের অনেকের মাঝেই গুঞ্জন উঠেছে, ফিফা কি ইচ্ছে করেই নকআউটে আর্জেন্টিনার জন্য সহজ পথ তৈরি করে দিয়েছে? এটা কি ফিফার কোনো গোপন কারসাজি? চলুন কিছু সময়ের জন্য আবেগকে সরিয়ে রেখে, ফিফার অফিশিয়াল নিয়ম কি বলছে- তার ভিত্তিতেই এই রহস্যের জট খোলা যাক।

বিশ্বকাপের ড্র ও ফিফা র‍্যাংকিংয়ের হিসাব

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ড্র কোনো বদ্ধ ঘরে অনুষ্ঠিত হয়নি যে, ফিফার কর্মকর্তারা চাইলেই আর্জেন্টিনার জন্য সহজ একটি ছক আঁকতে পারতেন। এখানে আসল সত্যটা লুকিয়ে আছে ২০২৫ সালের নভেম্বর মাসের ফিফা র‍্যাংকিংয়ে।

ফিফার নিয়ম অনুযায়ী, এবারের বিশ্বকাপের ৪৮টি দলকে মোট ৪টি পটে ভাগ করা হয়। এক নম্বর পটে (পট ১) ছিল ৩ আয়োজক দেশ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) এবং র‍্যাংকিংয়ের শীর্ষ ৯টি দল। সেসময় আর্জেন্টিনা র‍্যাংকিংয়ের ২ নম্বরে থাকায় স্বাভাবিকভাবেই ১ নম্বর পটের শীর্ষ দল হিসেবে পজিশনাল সুবিধা পায় তাঁরা। অন্যদিকে, ব্রাজিল ছিল র‍্যাংকিংয়ের ৫ নম্বরে। সেরা ৪-এর বাইরে থাকার কারণে নকআউটে ব্রাজিলের সমীকরণটা কঠিন হয়ে যায়।

ফিফার বিশেষ 'কম্পিটিটিভ ব্যালেন্স' নিয়ম

এবারে ফিফার সেই বিশেষ নিয়মের কথায় আসা যাক, যা এই তথাকথিত ‘কারসাজির গুঞ্জন’কে একদম উড়িয়ে দিবে। বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠিত হওয়ার আগেই ফিফা অফিশিয়ালি ঘোষণা করেছিল যে, টুর্নামেন্টের ভারসাম্য বা ‘কম্পিটিটিভ ব্যালেন্স’ ধরে রাখার জন্য র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল- স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ডকে নকআউট পর্বে সম্পূর্ণ বিপরীত পুলে বা ভিন্ন ভিন্ন ‘পাথওয়েতে’ রাখা হবে। 

এর অর্থ হলো, এই ৪টি দল যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এগোতে থাকে, তবে সেমিফাইনালের আগে তাঁদের কাউকেই একে অন্যের মুখোমুখি হবে না। আর্জেন্টিনা যেহেতু র‍্যাংকিংয়ের ২ নম্বরে ছিল, তাই তারা এই প্রোটেকশন বা শীর্ষ চারের সুবিধা পেয়েছে সম্পূর্ণ নিয়ম মেনেই। 

অন্যদিকে ব্রাজিল ৫ নম্বরে থাকায়, তাদের লটারির মাধ্যমে এই চার সেমিফাইনালিস্ট ব্লকের যেকোনো একটির অধীনে পড়তেই হতো। এই যেমন ব্রাজিল এখন পড়েছে ইংল্যান্ডের ব্লকে।

কারসাজি নাকি ফর্মের খরা?

তাহলে সহজ কথায় কী দাঁড়ালো? আর্জেন্টিনা বা ফ্রান্সের পথটা আগে থেকেই ছক কাটা ছিল র‍্যাংকিংয়ে তাদের অপেক্ষাকৃত ভালো অবস্থানের সুবাদে। এখানে ফিফা মাঝপথে এসে কোনো কারসাজি করেনি। ফুটবল একটা নিখাদ গাণিতিক হিসাব। আপনি বছরজুড়ে ধারাবাহিকভাবে ভালো খেলবেন, র‍্যাংকিংয়ে ওপরে থাকবেন, ড্র-এর দিন তার সুফল পাবেন।

ব্রাজিল যদি গত কয়েক বছরে মাঠে ধারাবাহিকভাবে পারফর্ম করে নিজেদের শীর্ষ চারে ধরে রাখতে পারতো, তবে তাঁদের জন্যেও সমীকরণটা তুলনামূলক সহজই হতো। তাই বিষয়টিকে ফিফার কারসাজি না বলে, বরং সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ফর্মের খরা হিসেবেই দেখা উচিত।

ফুটবল খেলাটা মাঠে হয়, কাগজে-কলমে নয়। এই বিশ্বকাপেই আমরা বেশ কয়েকটি অঘটন দেখেছি। পুর্তুগালকে রুখে দিয়েছে ডিআর কঙ্গো এবং কেপ ভার্দে ড্র করেছে স্পেনের সাথে। তাই আর্জেন্টিনাকেও চমকে দিতে পারে কেপ ভার্দে, আবার জাপান ও ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিলও দেখাতে পারে তাদের চিরচেনা সাম্বা ম্যাজিক।

তাই ‘ফিফার কারসাজি’ তত্ত্বে কান না দিয়ে, মাঠের ফুটবলে মেতে ওঠাই বুদ্ধিমানের কাজ। আর্জেন্টিনা তাদের র‍্যাংকিংয়ের পুরস্কার পাচ্ছে, আর ব্রাজিলকে প্রমাণ করতে হবে কেন তারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। আপনার কী মনে হয়? ব্রাজিল কি পারবে সকল বাধা পেরিয়ে হেক্সা মিশনে সফল হতে?

বিশ্বকাপের স্বপ্ন ও ক্যারিয়ারের মাইলফলক নিয়ে কথা বলার পাশাপাশি নিজের জীবনের গল্প, দাদির সঙ্গে গভীর আবেগীয় সম্পর্ক এবং ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে তাঁর চলমান লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন ব্রাজিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ 'এফ' থেকে অপরাজিত থেকে রাউন্ড অফ ৩২-এ পা রেখেছে এশিয়ার পরাশক্তি জাপান। আর নকআউটের প্রথম ম্যাচেই তাদের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু গ্রুপে...
টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো,...
সাউথ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা। ম্যাচের যোগ করা সময়ে গোল করে, কানাডার ঐতিহাসিক জয়ের নায়ক অধিনায়ক স্টিভেন এস্টাকিও। শেষ ষোলোতে নেদারল্যান্ডস অথবা মরক্কোকে...
বিশ্ব চলচ্চিত্রে ফুটবলকে কেন্দ্র করে নানা ধরনের সিনেমা রয়েছে, তবে সেই তুলনায় ক্রীড়ানির্ভর চলচ্চিত্রে ঢালিউড অনেকটাই পিছিয়ে! তবে একেবারে শূন্য বলা যাবে না! ঢালিউডেও ফুটবল উঠে এসেছে রুপালী পর্দায়!...
পাহাড়ে বংশ পরম্পরার রীতি অনুযায়ী ভূমি ভোগদখল করে আসছেন পাহাড়ি-বাঙালি বসবাসকারীরা। ঘর আছে, জমি আছে, আছে বসবাসের অধিকার, কিন্তু সেই জায়গার নেই লিখিত দলিল। 
মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে পাকিস্তানের সংবাদভিত্তিক টেলিভিশন ‘জিও নিউজ’–এর সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটি জানিয়েছে,...
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিল পাস হয়েছে। নতুন অর্থবিলে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।
লোডিং...

এলাকার খবর