স্বামীর দেওয়া আগুনে দগ্ধ শিফাকে বাঁচানো গেল না 

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম

রাজধানীর মিরপুর–২ নম্বরের বড় বাঘ আমজাদ গার্মেন্টসের পাশের বাড়িতে স্বামী সোহেলের দেওয়া আগুনে শিফা বেগম (১৯) নামে দগ্ধ এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের বাবা জাহাঙ্গীর আলম বলেন, প্রায় আটমাস আগে গার্মেন্টস শ্রমিক সোহেলের সাথে বিয়ে দেই আমার মেয়ের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়েকে তারা অনেক অত্যাচার করত। গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে আমরা জানতে পারি জামাই আমার মেয়ের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। 

জাহাঙ্গীর আলম আরও বলেন, পরে স্থানীয় এলাকাবাসী রাত ১২টার দিকে আমার মেয়েকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তির জন্য নিয়ে আসে। সেই দিন রাত সাড়ে ৩টা বাজে ঘটনাটি আমাদেরকে জানানো হয়। এতদিন আমার মেয়ে বার্ন ইউনিটেই ভর্তি ছিল। আজকে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

হাসপাতালে কান্না জড়িত কন্ঠে জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, যৌতুকের লোভে জামাই সোহেল আমার মেয়ের শরীরে কেরাসিন তেল দিলে আগুন দিলে দিয়েছে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমার মেয়ে নিজের মুখেই এ বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনীর দাগনভূঞায় মা ও মেয়েকে ধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান...
কুমিল্লা শহরের গোমতী নদীর বেড়িবাঁধ সড়ক থেকে দুই শতাধিক সোলার বাতি চুরি হয়েছে। এতে সরকারের প্রায় সোয়া কোটি টাকার ক্ষতির পাশাপাশি রাতের অন্ধকারে অনিরাপদ হয়ে পড়েছে লক্ষাধিক মানুষের চলাচল। প্রশাসন...
এ ঘটনায় ক্ষোভ জানিয়ে অনিয়মের কারণ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য মো. আব্দুল করিম। এছাড়া হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর...
মুন্সিগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ক্যাশলেস কারা ব্যবস্থাপনা। সফল হলে আগামী ১৫–২০ দিনের মধ্যে দেশের সব কারাগারে এটি চালু করা হবে। নতুন ব্যবস্থায় বন্দিদের ডিজিটাল অ্যাকাউন্ট ও...
নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে ৪১ বছর শিক্ষকতা করার অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে স্থানীয় এলাকাবাসী। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনগত...
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অসংযত আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারী প্রায় ২০ হাজার প্রশিক্ষিত জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থেকে...
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটার বন্ধ থাকায় চরম কষ্টে আছেন অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীরা। অপরদিকে, নিয়মিত অপারেশন থিয়েটারটি চালু থাকলেও হাসপাতালটির অস্ত্রোপচারের...
লোডিং...

এলাকার খবর