হামে প্রাণ গেল আরও ৩ জনের, মোট মৃত্যু ৭৫০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও এর উপসর্গে মোট ৭৫০ জনের মৃত্যু এবং ১ লাখ ৯ হাজারের বেশি আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট ৭৫০ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। 

এই সময়ে নতুন করে আরও ১২৮ জনের শরীরে হাম ও ৯০১ এর হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৮৩১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৯ হাজার ২৩৪ রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু ২৪ এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭৪৭ জনে...
দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৪৫ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের মৃত্যু ও ৭৯৬ জনের উপসর্গ শনাক্ত হয়েছে।
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু ৭৪১। নতুন করে ৯৪৭ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন।
হাম, ডেঙ্গু, কোভিডের প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন...
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।  কক্সবাজারের...
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বৃষ্টিপাত কমতে শুরু করায় দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই। রোববার থেকে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। তবে চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও পাহাড়...
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আওয়ামী লীগের নেতাদের নিয়ে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর। দেশে ফেরা, বিচার, আওয়ামী লীগ এবং বাংলাদেশ-ভারত...
চট্টগ্রাম, খাগড়ছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই বন্যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর