উয়েফার বিশ্বকাপ বয়কটের পর ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান কনক্যাকাফের ৪১ দেশের

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১১:০৮ এএম

সম্প্রতি ফিফা বিশ্বকাপের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর এ বিষয়ে নিজেদের মতামত জানাতে সদস্য দেশগুলোকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ফিফা। তবে ইনফান্তিনোর এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া এসেছে উয়েফা থেকে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ফিফা যদি বিশ্বকাপ বিক্রির সিদ্ধান্ত এগিয়ে নেয়, তবে উয়েফার সদস্যভুক্ত ৫৫ দেশ বিশ্বকাপ বর্জন করবে।

উয়েফার পর এবার ইনফান্তিনোর পরিকল্পনার বিরোধিতা করেছে কনক্যাকাফও।। উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারীবিয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার ৪১টি সদস্যদেশ অবশ্য উয়েফার মতো বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত না নিলেও ফিফার বিশ্বকাপ বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গতকাল বৃহস্পতিবার সদস্যদেশগুলোর সঙ্গে বৈঠক শেষে এক বিবৃতিতে এমন সিদ্ধান্ত জানিয়েছে কনক্যাকাফ।

কনক্যাকাফের বিবৃতিতে বলা হয়, ‘বৈঠকে সদস্যরা প্রস্তাবটি উপস্থাপনের পুরো প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এত কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চাপ এবং ফিফার সংশ্লিষ্ট পরিচালনা কাঠামোর কোনো পর্যালোচনা বা অনুমোদন ছাড়াই প্রস্তাবটি আনার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ আয়োজনের পরও ফিফা ফরোয়ার্ডের বর্তমান ও নতুন কর্মসূচিগুলোর অর্থায়নে কেন বেসরকারি বিনিয়োগ প্রয়োজন, সেই প্রশ্নও উঠেছে। পাশাপাশি এই আলোচনা আরও বেশি স্বচ্ছতা এবং সুশাসনের প্রয়োজনীয়তাকেই সামনে এনেছে। আর এসব কারণেই কনক্যাকাফ এবং এর ৪১টি সদস্যদেশ ফিফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।’

বিবৃতিতে কনক্যাকাফ আরও উল্লেখ করেছে, ফিফার বিদ্যমান বিপুল অর্থ ভাণ্ডার কীভাবে ব্যবহার করে এই অঞ্চলে ফুটবল উন্নয়নের জন্য ফিফা ফরোয়ার্ড তহবিল বাড়ানো যায়, সে বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করা হয়। বিবৃতির শেষ অংশে কনক্যাকাফ জানিয়েছে, ফুটবলের ভবিষ্যৎ এবং ফুটবলের সবচেয়ে বড় সম্পদ অবশ্যই ফুটবল পরিবারের হাতেই থাকা উচিত।

সেই আক্ষেপ কাটিয়ে গতকাল ক্যান্ডি রয়্যালসের বিপক্ষেও ব্যাটিংয়ে নামেন ৬ নম্বরে। ততক্ষণে ইনিংসের ১৪তম ওভারের খেলা চলে। সেখান থেকে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেন সাকিব। ১৬ বলের অপরাজিত ইনিংসে ১ চার ও...
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ও কয়েকজন মানুষের ওপর হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে। ঘটনাস্থলে আরও কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছিলেন, যাদের মধ্যে...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের নামে ছিনতাইয়ের মামলা হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
গালাগালি আর রাজনীতি এক না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। আজ শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বর্ষীয়ান রাজনীতিবিদদের নিয়ে প্রায়ই নানা মন্তব্য করে থাকেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। এরইমধ্যে তাঁর বেশকিছু বেফাঁস মন্তব্য সামাজিকমাধ্যমে সমালোচনার পাশাপাশি হাস্যরসের সৃষ্টি...
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শুক্রবার নতুন দর নির্ধারণ করেছে।
লোডিং...

এলাকার খবর