রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর ১০টি স্পটে অন্তত ১৮টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে এসবি অফিস এলাকাসহ আর একাধিক থানাও রয়েছে। আগুনও দেওয়া হয়েছে একাধিক বাসে।
এসব ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মো. আকতার হোসেন।
তিনি জানান, রাজধানীরজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পু্লিশি টহলও বাড়ানো হয়েছে। পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো জনমনে আতঙ্ক তৈরি করতেই এমন চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


